• ঢাকা
  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

ভালুকায় প্রবাসীর স্ত্রীর খাটের নিচে পুলিশ কর্মকর্তা


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৬:৩৭ পিএম ভালুকায় প্রবাসীর স্ত্রীর খাটের নিচে পুলিশ কর্মকর্তা

ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকে আজহার উদ্দীন রাকিব (৩২) নামে কিশোরগঞ্জ সদর থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) আটক করে যৌথবাহিনীর কাছে সোপর্দ করেছে গ্রামবাসী।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার রাজৈ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার বাসিন্দা এএসআই রাকিব ও ওই নারী দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিলেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার রাতে এএসআই রাকিব নারীর ঘরে ঢোকেন। রাত আনুমানিক দেড়টার দিকে তাদের অনৈতিক সম্পর্কে জড়িত থাকার সন্দেহ হলে স্থানীয় লোকজন ঘরে ঢুকে ওই পুলিশ কর্মকর্তা ও রিমা আক্তারকে হাতেনাতে আটক করে। 
পরে সেনাবাহিনীকে খবর দিলে তারা সকাল ৭টার দিকে এএসআই রাকিব ও ওই নারীকে উদ্ধার করে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের কাছে হস্তান্তর করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার এসআই রফিকুল ইসলাম এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম।

Side banner