বাঞ্ছারামপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় কৃষকদের উৎপাদিত বোরো ধান ন্যায্যমূল্যে সরকারি ব্যবস্থাপনায় সংগ্রহের লক্ষ্যে “অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি