মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার গোল বন্যা
বেনিনের বিপক্ষে ৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে লিওনেল মেসি শেষবার আর্জেন্টিনার জার্সি পরবেন। তাকে বিদায় দিতে প্রস্তুত দেশের লাখ লাখ সমর্থকরা। দিনটি স্মরণীয় করার আগে বুরকিনা ফাসোর বিপক্ষে তাণ্ডব চালাল আলবিসেলেস্তেরা। ফিফা র্যাঙ্কিংয়ের ৬২তম দলের বিপক্ষে ৭-০ গোলে ম্যাচটি জিতেছে আর্জেন্টিনা।
মেসিকে ছাড়া এবারের আন্তর্জাতিক উইন্ডোতে খেলছে আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে চার