মোঃ কবির হোসেনের পথচলা
শিক্ষকতা যার পেশা, ভালোবাসা যার শক্তি
মানুষের জীবনে কিছু অর্জন থাকে, যা পদ-পদবি কিংবা অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও বিশ্বাস অর্জনই হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তেমনই একজন মানুষ মো. কবির হোসেন। শিক্ষকতা পেশায় নিষ্ঠা, সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক এবং শিক্ষক সংগঠনে সক্রিয় ভূমিকার মধ্য দিয়ে তিনি গড়ে তুলেছেন নিজের