• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলবে না ইরান!


বাঞ্ছারামপুর বার্তা | ক্রীড়া ডেস্ক মার্চ ১, ২০২৬, ০৭:৫৩ পিএম যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলবে না ইরান!

আর মাত্র কয়েক মাস পর যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। যেখানে অংশগ্রহণ করার কথা রয়েছে ইরানের। তবে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ না খেলার ইঙ্গিত দিলেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি।
তাজ বলেন, আজ যা ঘটেছে এবং যুক্তরাষ্ট্রের এই আক্রমণের ফলে, এটা অসম্ভব যে আমরা (যুক্তরাষ্ট্রে) বিশ্বকাপ খেলতে যাব। তবে ক্রীড়া প্রধানরাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।
ফিফা বিশ্বকাপে ইরান তাদের গ্রুপ পর্বের সব ম্যাচই খেলবে যুক্তরাষ্ট্রে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়ামের বিপক্ষে এবং সবশেষ ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে তারা।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা স্থগিত করেছে ইরান। আর দেশে ফেরার পথ না পেয়ে বিপাকে পড়েছেন সেখানে থাকা বিদেশি খেলোয়াড়রা।
অন্যদিকে ইতিহাসের সবচেয়ে বড় দুঃসংবাদ পেয়েছে ইরান। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় মারা গেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এর আগে, বহুবার তার মৃত্যুর খবর ছড়ানো হলেও এবারের সংবাদ অনেকটাই নিশ্চিত বলে জানা গেছে। খামেনির মৃত্যুতে ৪০ দিনের গণশোক এবং সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ইরানে।

Side banner 1 Side banner 2