• ঢাকা
  • শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সেমিনার অনুষ্ঠিত


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৬, ২০২৬, ০৫:১৪ পিএম খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সেমিনার অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন।
সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও পুরকৌশল বিভাগের শিক্ষক ড. মুহাম্মদ শরিফুল ইসলাম দেশের নদী ও খালপাড়ের ভাঙন রোধ, উপকূলীয় বাঁধ সংরক্ষণ, চরাঞ্চল ও হাওরের সড়ক এবং সড়ক ও রেললাইনের পাশে কংক্রিটের ব্লক ও জিও ব্লকের পরিবর্তে পরিবেশবান্ধব ও টেকসই বিন্না ঘাস ব্যবহারের ওপর একটি উপস্থাপনা দেন। 


উপস্থাপনায় জানানো হয়, নদী ও খালপাড়ের ক্ষয়রোধে বিন্না ঘাস একটি কার্যকর, পরিবেশবান্ধব ও টেকসই সমাধান হতে পারে। ইতোমধ্যে দেশের কয়েকটি স্থানে এ ঘাস পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে। এর ইতিবাচক ফলাফল বিবেচনায় বৃহত্তর পরিসরে প্রকল্প আকারে বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়। 
এ সময় প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষায় এ ধরনের বিকল্প ও উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

Side banner 1 Side banner 2