নয় আসামি জামিনে, ‘হদিস নেই’ ১৭ জনের
ঢাবিতে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ২ বছর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার দুই বছর হলেও এখনো শুরু হয়নি বিচার। দেশজুড়ে আলোচিত ওই হত্যাকাণ্ডের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পিবিআই। তাদের মধ্যে নয়জন জামিনে এবং ১৭ জন পলাতক রয়েছেন। এ ছাড়া কারাগারে রয়েছেন দুজন।
পলাতক আসামিদের গ্রেপ্তার