স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
জিয়াউর রহমানই এদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করেছিলেন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই ১৯৭৫ সালের ০৭ই নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে এদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করেছিলেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) রাতে অফিসার্স ক্লাব ঢাকা কর্তৃক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।