• ঢাকা
  • শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.
অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে

ছলিমাবাদ ইউনিয়নকে এগিয়ে নিয়ে যেতে চান প্রবাসী বাদল


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ৩, ২০২৬, ০৮:২১ পিএম ছলিমাবাদ ইউনিয়নকে এগিয়ে নিয়ে যেতে চান প্রবাসী বাদল

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের পাঠামারা গ্রামের মো. নান্নু মিয়া সরকারের ছেলে মো. বাদল মিয়া। এলাকাবাসীর কাছে তিনি প্রবাসী বাদল হিসেবে পরিচিত। ২০০৩ সালে তিনি সৌদিআরব যান এবং ব্যবসা শুরু করেন। দীর্ঘ ২৩ বছরের সৌদিআরব প্রবাস জীবনে কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন সফল রেমিটেন্সযোদ্ধা হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হন। 
বাঞ্ছারামপুর উপজেলার রেমিটেন্সযোদ্ধাদের অন্যতম সফল মানুষ প্রবাসী বাদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি আদর্শকে বুকে ধারণ ও লালন করেই পথ চলেছেন। শুধু তিনি একা নয়, তার পুরো পরিবার আত্মীয়-স্বজন পর্যন্ত বিএনপির রাজনীতির সাথে জড়িত। ব্যক্তিগতভাবে প্রবাসী বাদল কোনদিনই পদ পদবীতে বিশ্বাসী ছিলেন না। দলকে ভালবাসতেন, দলের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করতেন। 
১৯৯৬ সালে প্রবাসী বাদল মাঠপর্যায়ে বিএনপির প্রচার প্রচারণা থেকে শুরু করে নানাবিধ কাজ করতেন। সৌদিআরব যাওয়ার পূর্ব পর্যন্ত অর্থাৎ ২০০৩ সাল পর্যন্ত ছলিমাবাদ ইউনিয়নে দলের কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় প্রবাসে গিয়েও বিএনপির নানা কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করতেন। তাছাড়া অনলাইনে তিনি বেশ সক্রিয় ছিলেন। এই কারণে তিনি হামলা-মামলাসহ নানাভাবে নির্যাতনের শিকার হন। বিএনপির বিভিন্ন কর্মসূচিতে প্রবাস থেকে তিনি অর্থায়ন করতেন। তাছাড়া ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির প্রচারণা চালিয়ে ছিলেন। সেই কারণে স্থানীয় আওয়ামী লীগের রোষানলে পড়েন প্রবাসী বাদল। এতোকিছুর পরও তিনি দলের নীতি ও আদর্শ থেকে বিচ্যুৎ হননি। বরং আরও সক্রিয়ভাবে দলের পক্ষে কাজ করে গেছেন।
বাঞ্ছারামপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল পাঠামারা গ্রামের সন্তান রেমিটেন্সযোদ্ধা প্রবাসী বাদল নিজের সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সৌদিআরবে ব্যবসা করে যাচ্ছেন। একই সাথে রাজনীতি এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও সম্পৃক্ত রয়েছেন। সৌদিআরবের দাম্মাম শহরে বসবাস করেন তিনি। দাম্মাম খোবার জেলা বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বে বাঞ্ছারামপুর উপজেলা সৌদিআরব রিয়াদ কমিটিতে দীর্ঘদিন সহ সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করবেন প্রবাসী বাদল। তার চিন্তা চেতনা, ভাবনা ও কল্পনায় একটি আধুনিক উন্নত ছলিমাবাদ ইউনিয়ন বিনির্মাণ। রাজনীতির বাইরেও নিজের ব্যক্তিগত তহবিল থেকে এলাকার সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে কাজ করে যাচ্ছেন তিনি। তাছাড়া বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কাজেও যথেষ্ঠ অবদান রেখে যাচ্ছেন। সেই সাথে নিজ এলাকার রাস্তাঘাটের সংস্কারও করেছেন ব্যক্তিগত অর্থায়নে। এলাকার কবরস্থানে একটি লাশ ঘর জরুরি ছিল, তাও নিজের অর্থে সম্পন্ন করেন। পাশাপাশি মসজিদ মাদ্রাসার উন্নয়নেও সহযোগিতা করে যাচ্ছেন।
প্রবাসী বাদল “পাঠামারা প্রবাসী যুব কল্যাণ সংগঠন” এর প্রতিষ্ঠাতা সভাপতি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকেন। ইতোপূর্বে এলাকার নিম্ন আয়ের সাধারণ মানুষের মেয়েদের বিয়েতে সহযোগিতা করা, কবরস্থানে মাটি ভরাট, দেয়াল নির্মাণসহ করোনাকালিন দূর্যোগেও উল্লেখ করার মতো সহযোগিতা করেন তিনি।
প্রবাসী বাদল স্বপ্ন দেখেন সত্য ও সুন্দরের। তিনি ভাবেন ছলিমাবাদ ইউনিয়নের খেটে খাওয়া সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে। শিক্ষা, অর্থনীতি ও সামাজিক উন্নয়নে ছলিমাবাদ ইউনিয়নকে এগিয়ে নিয়ে যেতে চান প্রবাসী বাদল। আর সে লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন।
প্রবাসী বাদল ছলিমাবাদ ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করছেন।       

Side banner 1 Side banner 2