• ঢাকা
  • মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

জলাতঙ্ক প্রতিরোধে বাঞ্ছারামপুর পৌরসভায় টিকাদান কর্মসূচি


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার অক্টোবর ১৯, ২০২৬, ০৬:১৮ পিএম জলাতঙ্ক প্রতিরোধে বাঞ্ছারামপুর পৌরসভায় টিকাদান কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার আওতাধীন এলাকায় পথকুকুরের মাধ্যমে জলাতঙ্ক রোগের সংক্রমণ প্রতিরোধে ২০২টি পথকুকুরকে জলাতঙ্কের (রেবিস) টিকা প্রদান করা হয়েছে। গত ৬ অক্টোবর থেকে ১০ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ টিকাদান কর্মসূচি পরিচালিত হয়। বাঞ্ছারামপুর পৌরসভার উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে পৌর এলাকার পথকুকুরকে টিকার আওতায় আনা হয়।
কর্মসূচির আওতায় পৌরসভার বিভিন্ন এলাকায় পথকুকুর শনাক্ত করে পর্যায়ক্রমে টিকা প্রদান করা হয়। এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য ছিল জলাতঙ্ক রোগের ঝুঁকি হ্রাস, জনস্বাস্থ্য সুরক্ষা।
জলাতঙ্ক একটি মারাত্মক সংক্রামক রোগ, যা সাধারণত আক্রান্ত প্রাণীর কামড় বা আঁচড়ের মাধ্যমে মানুষের শরীরে ছড়াতে পারে। এ রোগ প্রতিরোধে কুকুরকে নিয়মিত টিকাদানের আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি কুকুরের কামড় বা আঁচড়ের শিকার হলে দ্রুত ক্ষতস্থান সাবান ও প্রবহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধুয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় টিকা ও অন্যান্য চিকিৎসা গ্রহণ করা জরুরি।
বাঞ্ছারামপুর পৌরসভার এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Side banner 1 Side banner 2