• ঢাকা
  • মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

মানিকপুর ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করলেন নূর মোহাম্মদ নাজিম


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার অক্টোবর ১৯, ২০২৬, ১০:২৪ এএম মানিকপুর ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করলেন  নূর মোহাম্মদ নাজিম

বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের কল্যাণপুর, মানিকপুর, উলুকান্দিসহ বিভিন্ন স্থানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নূর মোহাম্মদ নাজিম।


বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ও সাধারণ সম্পাদক ভিপি একেএম মুসার দিকনির্দেশনা অনুযায়ী তিনি ইউনিয়নের সবগুলো পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় প্রতিটি পূজামণ্ডপে উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের পক্ষ থেকে উপহার পৌঁছে দেন নূর মোহাম্মদ নাজিম।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোতে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। একই সঙ্গে মানিকপুর ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে যেন নির্বিঘ্নে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, সে বিষয়েও খোঁজখবর রাখেন তিনি।


পূজামণ্ডপ পরিদর্শনকালে নূর মোহাম্মদ নাজিমের সঙ্গে উপস্থিত ছিলেন মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান প্যানেল সদস্য গোলাম মোস্তফা। 

Side banner 1 Side banner 2