ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মায়ারামপুর মাঠে এক টান টান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘মায়রামপুর মরহুম ফেরদৌস আহমেদ জাল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-২৭’-এর জমকালো উদ্বোধনী ম্যাচ। উদ্বোধনী ম্যাচটিতে তুমুল লড়াই শেষে মায়ারামপুর একাদশ ৪-২ গোলের ব্যবধানে দুর্দান্ত এক জয় ছিনিয়ে নিয়েছে।

শনিবার (২০ জুন) বিকাল ৪ ঘটিকায় টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করা হয়। খেলা শুরুর প্রথম থেকেই দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণে মেতে ওঠে। তবে প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে মায়রামপুর একাদশ।

দ্বিতীয়ার্ধে খেলার উত্তেজনা আরও বহুগুণ বেড়ে যায়। প্রতিপক্ষ দল গোল শোধ করতে মরিয়া হয়ে উঠলেও শেষ পর্যন্ত মায়ারামপুর একাদশের আক্রমণভাগের দুর্দান্ত নৈপুণ্যের কাছে তাদের হার মানতে হয়। নির্ধারিত সময়ের খেলা শেষে ৪-২ গোলের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মায়ারামপুর একাদশ।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ। টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি রুহুল আমিন সরকার রাজীব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল আইয়ুম (সহ-সভাপতি, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি), মোঃ শাহ আলম সরকার (স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি),

মোঃ আনোয়ার চৌধুরী (সভাপতি, মানিকপুর ইউনিয়ন বিএনপি), মোঃ গিয়াস উদ্দিন সরকার (সাবেক সদস্য সচিব, মানিকপুর ইউনিয়ন বিএনপি). মোঃ আবু হানিফ (সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিক দল), মোঃ সোহেল রানা (সভাপতি, মানিকপুর ইউনিয়ন যুবদল), মোঃ আতোয়ার রহমান (সাবেক সদস্য সচিব, বাঞ্ছারামপুর পৌর ছাত্রদল) প্রমুখ।

HP GYM CENTRE-এর পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় হাজারো ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

এলাকার যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং সুস্থ বিনোদন ফিরিয়ে আনতেই এই চমৎকার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
আপনার মতামত লিখুন : :