ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ৬নং ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করছেন হাজী মো. বাহাউদ্দিন বাহার। তিনি মরহুম আব্দুল বাতেন চেয়ারম্যানের সুযোগ্য সন্তান। এলাকার মানুষের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাকে পুঁজি করে ছয়ফুল্লাকান্দি ইউনিয়নকে উন্নয়ন ও অগ্রগতির একটি আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

হাজী মো. বাহাউদ্দিন বাহার দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি ৬নং ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী কমিটির সদস্য। একই সঙ্গে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এবং বাঞ্ছারামপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক ও সাংগঠনিক জীবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে ধারণ করে পথ চলছেন বলে জানান তিনি।

চেয়ারম্যান পদপ্রার্থী বাহাউদ্দিন বাহার বলেন, ক্ষমতা কিংবা পদ-পদবি নয়; ভালোবাসা, সততা, আন্তরিকতা ও মানুষের পাশে থাকার মাধ্যমেই তিনি ইউনিয়নবাসীর মন জয় করতে চান। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করবেন।
তিনি আরও জানান, ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের সার্বিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, যোগাযোগব্যবস্থা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে শিক্ষার মানোন্নয়ন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, কৃষকদের স্বার্থ সংরক্ষণ, রাস্তাঘাট ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে চান তিনি।
তাঁর প্রত্যাশা, পরিকল্পিত উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে ছয়ফুল্লাকান্দি ইউনিয়নকে বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অন্যতম অগ্রসর ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব।
এ লক্ষ্যে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি ছয়ফুল্লাকান্দি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. বাহাউদ্দিন বাহার।
আপনার মতামত লিখুন : :