সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল ৮টা ৩০ মিনিটে সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম।
পুলিশ সুপার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। প্যারেডের সামগ্রিক মান, শৃঙ্খলা ও প্রস্তুতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান। এ সময় তিনি পুলিশ সদস্যদের পেশাগত শৃঙ্খলা বজায় রাখা, যথাযথ পোশাক-পরিচ্ছদ পরিধান এবং দায়িত্ব পালনে আরও যত্নশীল হওয়ার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মো. রফিকুল ইসলাম।
প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের ব্যবহৃত যানবাহন পরিদর্শন করেন। এ সময় তিনি যানবাহনের গুণগত মান, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মাস্টার প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ, রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন : :