ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার স্টিল ব্রিজ এলাকায় হাজী বিরিয়ানি রেস্টুরেন্টের কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬০ দুপুর ১২টায় নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ কেওড়াজল ব্যবহার ও সংরক্ষণ, রংযুক্ত ফ্রিজে মাংস রাখা, খোলা অবস্থায় মসলা সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে মাংস ধোঁয়া এবং লেবেলবিহীন ড্রামে ভোজ্য তেল রাখাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
এসব অনিয়মের দায় স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূঁইয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে সংরক্ষিত ৫৫০ বোতল নিষিদ্ধ কেওড়াজল ধ্বংস করা হয়।

অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন : :