• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

দরিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে স্বপনকে দেখতে চান এলাকাবাসী


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার নভেম্বর ৫, ২০২৬, ০৮:১২ পিএম দরিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে স্বপনকে দেখতে চান এলাকাবাসী

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মাহাবুব হাসান স্বপনকে প্রার্থী হিসেবে দেখতে চান স্থানীয় এলাকাবাসী। তাঁকে চেয়ারম্যান হিসেবে পেতে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যানার-পোস্টার টানিয়ে প্রচারণা চালাচ্ছেন তাঁর সমর্থক, নেতাকর্মী ও সাধারণ মানুষ।


স্থানীয় বাসিন্দা ও তৃণমূল পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীদের মতে, মাহাবুব হাসান স্বপন একজন উচ্চশিক্ষিত, মার্জিত, সজ্জন ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তি। পেশাগত জীবনে তিনি একজন সফল ব্যবসায়ী। পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক জীবনে তিনি এর আগে বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া শ্রীকাইল কলেজ শাখা ছাত্রদলের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা কলেজে অধ্যয়নকালেও তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
স্থানীয় রাজনৈতিক সূত্র ও সমর্থকদের দাবি, রাজনৈতিক জীবনের বিভিন্ন প্রতিকূল সময়ে তিনি তৃণমূলের নেতাকর্মীদের পাশে ছিলেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
দরিকান্দি ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানান, ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে একজন শিক্ষিত, সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। তাঁদের প্রত্যাশা, মাহাবুব হাসান স্বপন চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
এলাকাবাসীর প্রত্যাশা, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাহাবুব হাসান স্বপন চেয়ারম্যান পদে প্রার্থী হলে তাঁকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে। একই সাথে দরিকান্দি ইউনিয়ন উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে যাবে। 

Side banner 1 Side banner 2

সারাবাংলা এর আরও খবর