• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরের বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহমেদের মৃত্যু


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার আগস্ট ২০, ২০২৬, ০৫:১১ পিএম বাঞ্ছারামপুরের বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহমেদের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামের মরহুম শামসুদ্দিন আহমেদের ছেলে বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহমেদ বাক্কি মিয়া মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত রবিবার (১৬ আগস্ট) দুপুরে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ২টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই কন্যা ও তিন পুত্র সন্তান রেখে যান।
বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহমেদ অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের সাথে সম্পৃক্ত ছিলেন। এলাকায় তিনি একজন সামাজিক ও মানবিক মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার ছেলে মোহাম্মদ শফি উদ্দিন শরীয়তপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।  

Side banner 1 Side banner 2