• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

পর্নোগ্রাফি মামলায় ধরা পড়লেন মাওলানা মিরাজ আহমেদ


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মে ১৮, ২০২৬, ০১:২৬ পিএম পর্নোগ্রাফি মামলায় ধরা পড়লেন মাওলানা মিরাজ আহমেদ

নাটোরের সিংড়া উপজেলায় পর্নোগ্রাফি আইনে দায়ের করা এক মামলায় মাওলানা মিরাজ আহমেদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার গাড়াবাড়ি গ্রামের সুলতান আহমেদের ছেলে। পুলিশ জানায়, সোমবার (১৮ মে) সকালে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে গোপনে ভিডিও ধারণ এবং পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভুক্তভোগী নারী সিংড়া থানায় মামলা করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ভিডিও ধারণ ও পর্নোগ্রাফি সংক্রান্ত কিছু আলামত পাওয়ার দাবি করেছে পুলিশ।
তিনি আরও জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Side banner 1 Side banner 2