• ঢাকা
  • সোমবার, ০৯ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মার্চ ৮, ২০২৬, ০৮:১১ পিএম বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের আয়োজনে বিসমিল্লাহ রেস্টুরেন্টে রবিবার (৮ মার্চ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ এর সভাপতিত্বে ও বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম শিবলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মো. দুধ মিয়া বিএসসি।  


বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্বাস আলী, সমবায় কর্মকর্তা আবদুল আহাদ প্রমুখ। 
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সহ সভাপতি ফয়সাল আহমেদ খান, সহসভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রিফাত, অর্থ সম্পাদক আগা শামীম, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক সাদ্দাম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সফিকুল ইসলাম, সদস্য সেলিম মিয়া, পলাশ মিয়া, রিপন সরকার, আতিকুর রহমান লিটন, আলী আহম্মদ, আশিকুর রহমান বাবু, রোমন হায়দার, মেহেদী হাসান মেহের, জয়নাল আবেদীন, আরজু হাসান, আমির হোসেন ও মমিন প্রমুখ।


ইফতারের পূর্বে বিশ্বশান্তি ও মানবতার জন্য দোয়া করা হয়।

Side banner