• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

গরমে সঠিক লিপস্টিক বেছে নেবেন যেভাবে


বাঞ্ছারামপুর বার্তা | জীবনযাপন ডেস্ক এপ্রিল ১৭, ২০২৬, ০১:১০ পিএম গরমে সঠিক লিপস্টিক বেছে নেবেন যেভাবে

ঋতু পরিবর্তনের এই সময়ে গ্লসি বা স্যাটিন ফিনিশ লিপস্টিকের বদলে ম্যাট লিপস্টিক বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ভ্যাপসা গরমের দিনগুলোয় পিচ, কোরাল বা ন্যুড পিংক শেডগুলো চেহারায় একধরনের স্নিগ্ধ আভা নিয়ে আসে। এ ছাড়া দিনের বেলায় হালকা টিন্টেড লিপবাম ব্যবহার করলে ঠোঁট ময়শ্চারাইজড থাকার পাশাপাশি প্রাকৃতিকভাবে সজীব ও আকর্ষণীয় দেখায়। এই গরমে বাইরে বের হওয়ার আগে ওয়াটারপ্রুফ বা লং-লাস্টিং ফর্মুলা বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ, যা দীর্ঘক্ষণ আপনার সাজ ঠিক রাখবে। সঠিক রঙের ছোঁয়ায় আপনার আত্মবিশ্বাস যেমন বাড়বে, তেমনি সাজেও আসবে পূর্ণতা।
লিপস্টিক নির্বাচনের ক্ষেত্রে শুধু রংই শেষ কথা নয়, বরং ঠোঁটের স্বস্তি ও টেকসই সাজের জন্য এর উপাদানের দিকেও নজর দিতে হবে।
যেমন লিপস্টিক বেছে নেবেন


কোমল শেড
ন্যুড পিংক
: প্রতিদিনের ব্যবহারের জন্য এটি চমৎকার শেড। অফিস বা ঘরোয়া আড্ডায় ঠোঁটে প্রাকৃতিক আভা ধরে রাখতে এটি অনবদ্য।
হালকা গোলাপি: যাঁরা খুব বেশি গাঢ় সাজ পছন্দ করেন না, তাঁদের জন্য এটি সেরা। এটি চেহারায় আভিজাত্য ও চঞ্চল ভাব ফুটিয়ে তোলে।
পিচ: উষ্ণ এই রং সব ধরনের ত্বকে মানানসই এবং একধরনের উজ্জ্বল আভা সৃষ্টি করে।
কোরাল: গ্রীষ্মের দুপুরের জন্য এটি মানানসই রং। অফিসে বা বন্ধুদের আড্ডায় যা আপনাকে সবার মাঝে আলাদা করে তুলবে।
ক্ল্যাসিক রেড: গরমের সন্ধ্যায় যেকোনো দাওয়াতে গ্ল্যামারাস লুক পেতে লাল লিপস্টিকের বিকল্প নেই। এটি আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে। উজ্জ্বল গোলাপি ও কমলা-লাল: যাঁরা সাহসী সাজ পছন্দ করেন, তাঁরা পার্টি বা বিকেলের আড্ডার জন্য এই উজ্জ্বল শেডগুলো বেছে নিতে পারেন।


সঠিক ফর্মুলা ও যত্ন
কসমেটোলজিস্ট শোভন সাহা বলেন,‘আবহাওয়া ও পরিবেশভেদে লিপস্টিকের ফর্মুলায় ভিন্নতা আনা প্রয়োজন। যেমন এই আবহাওয়ায় ঠোঁট সজীব রাখতে হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত হাইড্রেটিং লিপ গ্লস বা স্যাটিন ফিনিশ লিপস্টিক বেছে নিন, যা ঠোঁটের আর্দ্রতা বজায় রেখে স্নিগ্ধ লুক দেয়। অন্যদিকে, গরমে ঘাম ও আর্দ্রতা সামলাতে ট্রান্সফার-রেজিস্ট্যান্ট এবং দীর্ঘস্থায়ী লিপস্টিক ব্যবহার করুন।


এ সময় ম্যাট লিপস্টিক বেশি কার্যকর। কারণ, এটি দীর্ঘক্ষণ ঠিক থাকে এবং ঠোঁট আঠালো হতে দেয় না। তবে ম্যাট ফর্মুলায় ঠোঁট যাতে শুকিয়ে না যায়, সে জন্য লিপস্টিক লাগানোর আগে সামান্য লিপবাম ব্যবহার করে নেবেন। এতে আপনার সাজ দীর্ঘস্থায়ী হবে এবং ঠোঁটও থাকবে সুরক্ষিত ও কোমল।

Side banner