• ঢাকা
  • রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে বই পড়া কর্মসূচিতে প্রথম রাব্বি মিয়া


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার অক্টোবর ৩, ২০২৬, ০১:০৪ পিএম বাঞ্ছারামপুরে বই পড়া কর্মসূচিতে প্রথম রাব্বি মিয়া

বই পড়া কর্মসূচিতে উপজেলা পর্যায়ে ‘গ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের একাদশ শ্রেণির ইলেকট্রিক্যাল বিভাগের মেধাবী শিক্ষার্থী মো. রাব্বি মিয়া।
সম্প্রতি অনুষ্ঠিত বই পড়া কর্মসূচিতে অংশগ্রহণ করে এ কৃতিত্ব অর্জন করে সে। তার এ সাফল্যে বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
শিক্ষাপ্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বই পড়ার অভ্যাস শিক্ষার্থীদের জ্ঞান, মননশীলতা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাব্বি মিয়ার এ অর্জন প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীদেরও বই পড়া ও জ্ঞানচর্চায় উৎসাহিত করবে।


বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আমান উল্লাহ এ সাফল্যে রাব্বি মিয়াকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বই পড়া, সহশিক্ষা কার্যক্রম ও দক্ষতা উন্নয়নে আগ্রহী করে তোলা প্রয়োজন। রাব্বির এ অর্জন প্রতিষ্ঠানের জন্য গর্বের ও আনন্দের।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, অধ্যবসায়, নিয়মিত বই পড়া ও জ্ঞানচর্চার মাধ্যমে রাব্বি ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে এবং দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে।
রাব্বি মিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ, উত্তরোত্তর সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেছে বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পরিবার।
এছাড়া ক গ্রুপে প্রথম হয়েছে রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় এবং খ গ্রুপে প্রথম হয়েছে বাঞ্ছারামপুর সরকারি এস এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়।

Side banner 1 Side banner 2