• ঢাকা
  • শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

যুগ্মসচিব পদে বাঞ্ছারামপুরের মফিজুল ইসলামের পদোন্নতি


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার জুলাই ১০, ২০২৬, ০৪:৩৭ পিএম যুগ্মসচিব পদে বাঞ্ছারামপুরের মফিজুল ইসলামের পদোন্নতি

উপসচিব থেকে যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এর আগে সকালে পদোন্নতির সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর পদোন্নতি দেওয়া হলো। 
ভূমি মন্ত্রণালয়ের উপ সচিব ২৪ ব্যাচের (প্রশাসন) কর্মকর্তা মফিজুল ইসলাম পদোন্নতি পেয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রামের কৃতি সন্তান। ইতোপূর্বে তিনি পাবনা জেলা প্রশাসক হিসেবে অত্যন্ত সততা, দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছিলেন।  
জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৪ ও ২৫তম ব্যাচের বাদ পড়া কর্মকর্তাদের যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হচ্ছে। ২৪তম ব্যাচের প্রায় ১৯০ জনেরও বেশি কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতির সুপারিশ করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের পরবর্তী ধাপে (অতিরিক্ত সচিব) পদোন্নতির বিষয়টিও পর্যালোচনার অধীনে রয়েছে। 
এরও আগে ২৪ ব্যাচের ৮০ জনকে পদোন্নতি দেওয়া হয়। আর ১৩৮ জন বাকি ছিলেন। পদোন্নতির জন্য বিবেচনায় নেওয়া হয় ১৯০ জনকে (প্রশাসনসহ অন্যান্য ক্যাডার)। আর ২৫তম ব্যাচের মোট ১৭০ জনের মধ্যে ৮০ জনকে বিবেচনায় নেওয়া হয়। বাকিদের পরবর্তীতে পদোন্নতি দেওয়া হবে।
২৫তম ব্যাচের কর্মকর্তারা ইতোমধ্যেই ৮০ জন উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন এবং তাদের অনেকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন জেলা প্রশাসক বা ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Side banner 1 Side banner 2