• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.
শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে

ব্রাক্ষণবাড়িয়ায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার আগস্ট ৪, ২০২৬, ০৭:১০ পিএম ব্রাক্ষণবাড়িয়ায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা

ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রশাসকের উপস্থিতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর “বই পড়ি, দেশ গড়ি” নির্দেশনার আলোকে ‘বই পড়া কর্মসূচি-২০২৬’ এর শুভ সূচনা হয়েছে। আজ জেলা প্রশাসক মো. আবুসাঈদ নিজে বিভিন্ন স্কুলে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাথে বই পড়া বিষয়ক আলোচনা করেন। 
শিক্ষার্থীরা উচ্ছাসের সাথে বই পড়া কর্মসূচিতে অংশগ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করেন। পড়াশোনার পাশাপাশি সৃজনশীল চিন্তা, কল্পনাশক্তি ও মানবিক মূল্যবোধের চর্চা হোক আমাদের প্রতিদিনের অনুশীলন।


প্রাথমিকভাবে শিক্ষার্থীদের সাথে সাহিত্যের সম্পর্ক, বই পড়ার উপকারিতা, অংশগ্রহণের নিয়মাবলি এবং আয়োজনে বিস্তারিত তথ্য তুলে ধরে ক্যাম্পেইন পরিচালিত হবে। 
ব্রাক্ষণবাড়িয়া জেলার স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হবে বই পড়া কর্মসূচী, খুঁজে বের করা হবে সেরা সব পাঠকদের জন্য থাকবে পুরষ্কার, সনদ। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সাথে থাকবে সাহিত্য আড্ডা। উপজেলা এবং জেলা পর্যায়েও আয়োজিত হবে বিভিন্ন কর্মসূচি।

Side banner 1 Side banner 2