• ঢাকা
  • মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব বিলকিস জাহান রিমি


বাঞ্ছারামপুর বার্তা | ‎নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৯, ২০২৬, ০২:২৬ পিএম ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব বিলকিস জাহান রিমি

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করেছেন বিলকিস জাহান রিমি। রবিবার (১৯ এপ্রিল) সকালে সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র দাখিল করেন। এ সময় মন্ত্রী তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
এর আগে, গত ১৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে বিলকিস জাহান রিমিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে বদলি করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়।
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭ ব্যাচের কর্মকর্তা বিলকিস জাহান রিমি প্রশাসনিক কর্মকাণ্ডে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ কর্মকর্তা। সংশ্লিষ্ট মহলে আশা করা হচ্ছে, তাঁর নেতৃত্বে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে।

Side banner 1 Side banner 2