• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৩:০৪ পিএম নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

নতুন মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) ড. নাসিমুল গনি। তাকে এ পদে নিয়োগ দিয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করা হয়।
এ পদে নতুন দায়িত্ব পান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। তাকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব দেওয়া হয়।
আজ এ পদে নিয়োগ পেলেন ড. নাসিমুল গনি।

Side banner