• ঢাকা
  • রবিবার, ১৭ মে, ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.
প্রবাসী আয়ে সমৃদ্ধি

সঞ্চয়, বাজেট ও নিরাপদ ব্যবস্থাপনায় ব্যাংক এশিয়ার উদ্যোগ


বাঞ্ছারামপুর বার্তা | আব্দুর রহিম  মে ১৬, ২০২৬, ০৫:৫৫ পিএম সঞ্চয়, বাজেট ও নিরাপদ ব্যবস্থাপনায় ব্যাংক এশিয়ার উদ্যোগ

প্রবাসী আয়ের নিরাপদ প্রেরণ, সঠিক ব্যবহার এবং টেকসই সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরতে -এর সুরক্ষা প্রকল্পের উদ্যোগে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে “এজেন্ট ব্যাংকিং উন্নয়ন কর্মশালা ও ব্যবসা সম্মেলন”। আয়োজনে কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় ১২০ জন এজেন্টসহ ব্যাংকের প্রধান কার্যালয় ও মাঠপর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের গুরুত্ব এবং এর সঠিক ব্যবস্থাপনা নিয়ে বাস্তবধর্মী আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় নিরাপদ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণ, প্রাপ্ত অর্থের পরিকল্পিত ব্যবহার, ডিজিটাল লেনদেনে সচেতনতা বৃদ্ধি এবং পরিবারভিত্তিক বাজেট তৈরির মাধ্যমে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার ওপর। 
বক্তারা বলেন, অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে ছোট ছোট সঞ্চয়ও ভবিষ্যতের বড় আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
বক্তারা আরও বক্তব্যে বলেন, প্রবাসীদের কষ্টার্জিত আয় শুধু পারিবারিক ব্যয় নির্বাহের জন্য নয়; সঠিক পরিকল্পনা ও আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে এটি ভবিষ্যতের নিরাপত্তা, সন্তানের শিক্ষা এবং দীর্ঘমেয়াদি সম্পদ গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে। তারা এজেন্টদের প্রতি আহ্বান জানান, যেন তারা গ্রাহকদের শুধু লেনদেন সেবাই নয়, আর্থিক সচেতনতা বৃদ্ধিতেও কার্যকর সহযোগিতা প্রদান করেন।
কর্মশালায় মানিলন্ডারিং প্রতিরোধ, স্বচ্ছ লেনদেন নিশ্চিতকরণ এবং গ্রাহকসেবার মানোন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময় করেন এবং আরও কার্যকরভাবে কাজ পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা লাভ করেন।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে ব্যাংক এশিয়া প্রবাসী রেমিট্যান্স ব্যবস্থাপনায় দায়িত্বশীল ভূমিকা পালন করছে। বিশেষজ্ঞদের মতে, প্রবাসী আয় সঠিকভাবে ব্যবহৃত ও সঞ্চিত হলে তা শুধু একটি পরিবারের আর্থিক স্থিতিশীলতাই নিশ্চিত করে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতির জন্যও শক্ত ভিত্তি তৈরি করে।
কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল “নিরাপদ পথে রেমিট্যান্স পাঠান, পরিকল্পনা করে ব্যয় করুন, নিয়মিত সঞ্চয় করুন।”
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এই বার্তা বাস্তবায়িত হলে প্রবাসী ও তাদের পরিবার আর্থিকভাবে আরও স্বাবলম্বী হয়ে উঠবে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে আরও ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবে।
উল্লেখ্য, ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং কার্যক্রম ইতোমধ্যেই দেশের প্রত্যন্ত অঞ্চলে আর্থিক সেবা পৌঁছে দিচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ সঠিক রেমিট্যান্স ব্যবস্থাপনার পাশাপাশি পরিবারভিত্তিক আর্থিক স্থিতিশীলতা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Side banner 1 Side banner 2

অর্থনীতি এর আরও খবর