• ঢাকা
  • শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

হোমনায় শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার অক্টোবর ৯, ২০২৬, ১০:০৪ পিএম হোমনায় শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

কুমিল্লার হোমনা উপজেলায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার উদ্যোগে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার মাথাভাঙ্গায় সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয় সিনাইয়ার বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, বাংলাদেশ শিক্ষক সমিতি হোমনা উপজেলা শাখার সভাপতি এ.টি.এম. মফিজুল ইসলাম শরীফ ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ  উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত ক্রীড়াচর্চার পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।

Side banner 1 Side banner 2