১৮ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরের ১০, শেখেরটেক মসজিদ মার্কেট দোতলায় বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র শাখা-কার্যালয়ে স্বপ্নসিঁড়ি সাহিত্য পরিষদ আয়োজিত কবি ও রম্যলেখক শাহজাহান আবদালীর সভাপতিত্বে খ্যাতিমান প্রাবন্ধিক,গবেষক, বীরমুক্তিযোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড.সাঈদ-উর রহমান-এর শোকসভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক বিশিষ্ট লেখক,বাংলা একাডেমির দুই মেয়াদি সাবেক মহাপরিচালক ও ভাষাবিজ্ঞানী মনসুর মুসা, কবি ও সম্পাদক জহীর হায়দার,প্রকাশক ও সম্পাদক সাইফুল ফারুকী,কবি ও কণ্ঠশিল্পী মিয়া আসলাম প্রধান,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ আতিকুর রহমান ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়ালী উল্লাহ।
অধ্যাপক সাঈদ-উর রহমান ১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি কুমিল্লার শিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং মৃত্যু মৃত্যুবরণ করেন ২০২৬,১৩ সেপ্টেম্বর ঢাকায়।
অনুষ্ঠানের প্রধান আলোচক অধ্যাপক মনসুর মুসা বলেন,অধ্যাপক সাঈদ-উর রহমান ছিলেন আমার ঘনিষ্ঠ বন্ধু। তাঁর মৃত্যুতে আমি গভীর শোকাহত। তিনি ছিলেন একজন গুণী লেখক ও খাঁটি দেশপ্রেমিক। ১৯৭১ সালে তিনি পাশ্ববর্তী দেশ ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতি শাহজাহান আবদালী বলেন, ২০০২ সালে অধ্যাপক সাঈদ-উর রহমান স্যারের শতাব্দীর সন্ধিক্ষণ বইটি আমার প্রকাশনা প্রতিষ্ঠান গ্রন্থকানন থেকে প্রকাশ করার পর তাঁর সাথে আমার সুসম্পর্ক গড়ে ওঠে। তাঁর মতো নম্রভদ্র বিনয়ী স্বভাবের মানুষ জীবনে কম দেখেছি। তিনি যাতে পরপারে শান্তিতে থাকেন সেই দোয়া করছি আল্লাহর কাছে।
আপনার মতামত লিখুন : :