• ঢাকা
  • সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

কবি ও রম্যলেখক শাহজাহান আবদালীর আজ ৬২তম জন্মদিন


বাঞ্ছারামপুর বার্তা | ইনতান আবদালী মে ২৫, ২০২৬, ১১:৩৫ এএম কবি ও রম্যলেখক শাহজাহান আবদালীর আজ ৬২তম জন্মদিন

কবি, রম্যলেখক, শিশুসাহিত্যিক, বক্তৃতা প্রশিক্ষক, সংগঠক ও প্রকাশক শাহজাহান আবদালীর আজ ৬২তম জন্মদিন। ১৯৬৪ সালের ২৫ মে তিনি ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল বারি এবং মা রাবেয়া খাতুনের পাঁচ পুত্র সন্তানের মধ্যে তিনি তৃতীয়। রম্যরচনা, ছড়া, কবিতা, প্রবন্ধ,উপন্যাস ও মুক্তিযুদ্ধের ইতিহাসসহ বিভিন্ন বিষয়ের ওপর তাঁর  প্রকাশিত গ্রন্থ ৭২টি। উল্লেখযোগ্য গ্রন্থ- নেতার চমক, কাজের মাঝে অমর যাঁরা,গল্পগুলো ছোটদের প্রথম ও দ্বিতীয় খণ্ড, এই সমাজের সেবক যাঁরা, ১০০ ছড়া, ছড়ার নূপুর, রসেভরা শতছড়া, একাত্তরের বীরশ্রেষ্ঠ, কাব্যরানী,  আমাদের পরিবেশ আমাদের ভাবনা, রম্যগল্প, বঙ্গদেশের রঙ্গকথা, বৈজ্ঞানিক কল্পকাহিনী, বাঙালির স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস প্রথম ও দ্বিতীয় খণ্ড,আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও বক্তৃতা শেখার কলাকৌশল।
তিনি মাসিক দোলনচাঁপা পত্রিকার সম্পাদক এবং পেশায় পুস্তক প্রকাশক। তিনি বাংলাদেশে প্রথম বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র চালু করেন। 
শিশুসাহিত্য ও রম্যসাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি মধুসূদন একাডেমি পুরস্কার, বাংলাদেশ কালচারাল ফাউন্ডেশন স্বর্ণপদক, কবি শামসুর রাহমান সাহিত্য পুরস্কার, ফাদার বেঞ্জামিন কস্তা সাহিত্য পুরস্কার, কবি জসীম উদদীন সাহিত্য পুরস্কারসহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন।
আজ সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের ১০, শেখেরটেক মসজিদ মার্কেট দোতলায় বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র’ শাখা-কার্যালয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আবদুস ছালাম-এর সভাপতিত্বে লেখকের কর্মময় জীবন নিয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট কবি-সাহিত্যিকসহ তাঁর শুভানুধ্যায়ীরা।

Side banner 1 Side banner 2