• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.
ফরদাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে

জনমত জরিপে এগিয়ে আছেন আবুল হাসেম


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ২২, ২০২৬, ১০:৪৯ পিএম জনমত জরিপে এগিয়ে আছেন আবুল হাসেম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন বিএনপির রাজনীতিতে একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা মো. আবুল হাসেম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে বুকে ধারণ ও লালন করে পথ চলেছেন তিনি। দলের প্রতিটি কর্মসূচিতে আবুল হাসেমের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 
ফরদাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবুল হাসেম। কারা নির্যাতিত ত্যাগী নেতা আবুল হাসেমকে ফুলের মালা দিয়ে বরণ করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ও সাধারণ সম্পাদক এ কে এম মুসা সহ স্থানীয় নেতৃবৃন্দ।


আসন্ন ইউপি নির্বাচনে আবুল হাসেম মিয়া ৯নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হবেন বলে জানা গেছে। তার প্রার্থীতা ঘোষণার পর থেকেই এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। তাছাড়া জনমত জরিপেও অন্যান্য প্রার্থীদের চেয়ে বেশ এগিয়ে আছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাশেম মিয়া বলেন, তিনি অত্যন্ত ভালো মানুষ। আবুল হাসেম মিয়া যদি মেম্বার হয়, তাহলে জনগণের প্রকৃত উন্নয়ন হবে। ভোটের মাধ্যমে আমরা তাকেই চাই।
মো. সাদেক মিয়া বলেন, তিনি মেম্বার হিসেবে অত্যন্ত যোগ্য। তিনি শিক্ষানুরাগী মানুষ, মেধাবী ছাত্রদের পাশে কাজ করবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক শিক্ষক বলেন, আবুল হাসেম মিয়া একজন ভাল মানুষ। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন। বিশেষ করে নারী শিক্ষা ও এলাকার উন্নয়নের জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। সবকিছু ঠিক থাকলে তিনি এলাকার জন্য একজন যোগ্য জনপ্রতিনিধি হবেন।
স্থানীয়দের প্রত্যাশা, আবুল হাসেম মিয়া মেম্বার নির্বাচিত হলে শিক্ষা, নারী শিক্ষার প্রসার এবং জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Side banner 1 Side banner 2