সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রকৌশলী মোহাম্মদ আল আমিনকে উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (৪ মে) একটি প্রজ্ঞাপন জারি করে তাকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে উপসচিব পদে পদায়ন করেছে। ইতোপূর্বে মোহাম্মদ আল আমিন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। পরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে (লিয়েন শেষে সদ্য যোগদানকৃত) ন্যস্ত ছিলেন।
মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সোমবার প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

এতে বলা হয়েছে যে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, ২৪তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আল আমিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর গ্রামের কৃতি সন্তান। এলাকায় তিনি একজন সামাজিক ও মানবিক মানুষ হিসেবে পরিচিত।
আপনার মতামত লিখুন : :