• ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

পিবিআই কুমিল্লা জেলার সাফল্যে


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার জুন ২০, ২০২৬, ০৪:৩৯ পিএম পিবিআই কুমিল্লা জেলার সাফল্যে

মাদকাসক্ত যুবক কর্তৃক মাদ্রাসা শিক্ষককে শ্রেণিকক্ষে কুপিয়ে হত্যা, থানা পুলিশ চার্জশীট দিলেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিলো না এবং এজাহারনামীয় অপর আসামি জড়িত কিনা তা নির্ণয় না করতে পারায় নারাজি, পিবিআই কুমিল্লার তদন্তকালে আসামির বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি মাদ্রাসা শিক্ষক মো. গোলাম রসুল মজুমদার লিটন (৪৮), কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন নলকুড়ি ফোরকানীয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। ঘটনার দিন ০৬/০৩/২০২৪ ইং ভিকটিম তার মাদ্রাসায় সন্ধ্যা ০৬.৩০ ঘটিকায় ক্লাস নেয়া কালে আসামী পেছন থেকে এসে দা দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে পাশের গ্রাম থেকে তাকে ধরে পুলিশে দেয়।
এ ঘটনায় ভিকটিমের স্ত্রী মাহমুদা হেলেন চৌধুরী বাদী হয়ে আসামি সাফায়েত আলী (৩৫) ও আসামির বড় ভাই কেরামত আলী সহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারের পরে থানা পুলিশ এই আসামীকে দুই দফায় মোট ৫ দিন রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে।
থানা পুলিশ তদন্ত শেষে আসামী সাফায়েত আলী প্রকাশ সাফু এর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।


বাদীর নারাজী আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের গত ১৮/১২/২০২৫ ইং তারিখের আদেশে মামলার অধিকতর তদন্তের জন্য পিবিআই বরাবরে ন্যাস্ত হয়। 
মামলার তদন্তকারী অফিসার পিবিআই কুমিল্লা জেলার পুলিশ পরিদর্শক মোহাম্মদ দিদারুল ফেরদাউস তদন্তকালে মামলার এজাহার নামীয় হাজতী আসামী সাফায়েত আলী প্রকাশ সাফু এর পুলিশী রিমান্ড আবেদন এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ০১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য গত ১৭/০৬/২০২৬ ইং পুলিশী হেফাজতে আনা হয়। জিজ্ঞাসাবাদে আসামী মামলার ঘটনায় তার ভূমিকা, ঘটনা সংঘটনের কারণ ইত্যাদি সংক্রান্তেও গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।
১৮/০৬/২০২৬ ইং উক্ত আসামী সিআরপিসি এর ১৬৪ ধারা মতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে। 
জবানবন্দী ও তদন্তে জানা যায় যে, আসামী সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিয়ে করে। স্ত্রীর ভরণপোষণ না দিতে পারায় এবং সে মাদকাসক্ত থাকায় স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। ভাইয়ের কাছে সম্পত্তি বিক্রি করে হতাশ ও নিঃস্ব হয়ে পড়ে। পারিবারিক ঝামেলা নিয়ে কয়েকবার বিচার করেছেন ভিকটিম। বিভিন্ন বিষয়ের ক্ষোভ থেকে নিজে একাই ধারালো দা দিয়ে  প্রতিবেশি, মাদ্রাসা শিক্ষক গোলাম রসুল মজুমদার লিটন নলকুড়ি ফোরকানীয়া মাদ্রাসায় মাদ্রাসায় পাঠদান রত অবস্থায় পেছন থেকে এসে উপর্যপরি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। 
অন্য কেউ তাকে প্ররোচিত, হুকুম দিয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত চলমান।

Side banner 1 Side banner 2