• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

টাঙ্গাইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার জুন ১৫, ২০২৬, ০৫:১৭ পিএম টাঙ্গাইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সুপার, টাঙ্গাইল। 


এ সময় পুলিশ সুপার মাস্টার প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে পেশাদারিত্ব ও সুনামের সহিত কর্তব্য পালন, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। 
এ সময় মো. রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), টাঙ্গাইল; মো. আদিবুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), টাঙ্গাইল; কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), টাঙ্গাইল; সকল সার্কেল কর্মকর্তাগণ এবং টাঙ্গাইল জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দসহ সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ে পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Side banner 1 Side banner 2