• ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

ডেপুটি স্পিকারের সঙ্গে চীন প্রতিনিধি দলের বৈঠক


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক জুন ১২, ২০২৬, ০৩:২৩ পিএম ডেপুটি স্পিকারের সঙ্গে চীন প্রতিনিধি দলের বৈঠক

চীনে সফররত বাংলাদেশী প্রতিনিধি দলের সাথে শুক্রবার (১২ জুন) চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় । 
উক্ত বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সাথে ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির এমপি, আখতার হোসেন এমপি, খালেদ মাহমুদ শ্যামল এমপি, সুলতানা জেসমিন এমপি ও চায়নাস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম । 
অন্য দিকে চায়নার পক্ষে নেতৃত্ব দেন ইউনান পিপলস কংগ্রেসের চেয়ারম্যান (ইউনান সংসদের স্পিকার) ও কমিউনিস্ট পার্টি অব ইউনান প্রদেশের সাধারণ সম্পাদক মি: ওয়াং নিং, তার সাথে ছিলেন ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য মি: ওয়াং শেনজিং, ইউনান প্রদেশের ভাইস গভর্নর মি: লিউ ইয়াং, পররাষ্ট্র মন্ত্রণালয় মহাপরিচালক ইয়ং শাওচেং, শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মি: লি বিনজে, বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মি: লি চাউইয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মি: শি জানবিন। 
উক্ত বৈঠকে ইউনান প্রদেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে দুপক্ষ একমত হন। বিশেষ করে, স্বাস্থ, বাণিজ্য, অর্থনৈতিক বিনিয়োগ, রোড ক্যানেকটিভিটি কিভাবে আরো বৃদ্ধি করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশে স্বাস্থ খাতে কিভাবে আরো বিনিয়োগ বৃদ্ধি করা যায় সে ব্যাপারে জোর দেওয়া হয়েছে। ভবিষ্যতে দুই দেশের প্রতিনিধিদের আদান প্রদানের বিষয়ে ঐক্যমত হয়।

Side banner 1 Side banner 2