• ঢাকা
  • শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.
ফেসবুক কমেন্ট নিয়ে উত্তেজনা

রাকসু জিএসের সঙ্গে ছাত্র অধিকার পরিষদ নেতার বাকবিতণ্ডা


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক মার্চ ২, ২০২৬, ০৮:০৮ পিএম রাকসু জিএসের সঙ্গে ছাত্র অধিকার পরিষদ নেতার বাকবিতণ্ডা

ফেসবুক কমেন্টে ‘চুলকানি শুরু, মলমের নাম নুরু’- এমন মন্তব্য ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের সঙ্গে রাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফের বাকবিতণ্ডা হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুর আড়াইটার দিকে রাকসু ভবনের সাধারণ সম্পাদকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। 
এর আগে ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ তার নেতাদের নিয়ে কার্যালয়ে আসেন। পরে তাদের মধ্যে ফেসবুক কমেন্টে ‘চুলকানি শুরু মলমের নাম নুরু’ ঘিরে সৃষ্টি হয় উত্তেজনা। পরে একের পর এক কথা কাটাকাটি ও বাকবিতণ্ডায় জড়িয়ে পরেন তারা। এ সময় ছাত্র অধিকারের সাধারণ সম্পাদকসহ আরও কয়েকজন নেতাকর্মী উত্তেজিত হয়ে ওঠেন।
পরে কার্যালয় থেকে বের হয়ে রাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ বলেন, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে রাকসুর কার্যক্রম নিয়ে পোস্ট করেছিলাম। সেই পোস্টে সে (আম্মার) প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। এছাড়াও কিছু কমেন্ট চালাচালি হয়েছে যেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মালখোর, চোদনা, আবাল বলে গালি দিয়েছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নির্বাচিত জিএস হিসেবে সে কখনোই এমনভাবে শব্দ ব্যবহার করতে পারে না। আমরা মনে করি তার নৈতিক স্খলন হয়েছে। তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার জন্য আমরা এখন রাকসুর সভাপতি ড. সালেহ হাসান নকিবের কাছে যাব। 
এ বিষয়ে রাকসুর জিএস সালাহ উদ্দিন আম্মার বলেন, একটা কমেন্টকে টেনে এই করবি কেন, ওই করবি কেন, যেটা অনেকটা টাচ করবি না পলিটিক্সের মতো হয়ে গেছে। সবাই যখন রাজনীতির মাঠে নীরব তখন তারা মিডিয়া অ্যাটেনশোন নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার জন্যই এমন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। 
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ রাকসুর সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘রাকসু ফরজ কাজ বাদ দিয়ে নফল কাজেই বেশি মনোযোগী এবং পারদর্শী। হবেই না বা কেন? নফল দিয়েই যদি বৈতরণি পার হওয়া যায়, তাহলে ফরজের আর দরকারটা কি!’ এই পোস্টের কমেন্টে সালাহউদ্দিন আম্মার কমেন্ট করেন ‘চুলকানি শুরু, মলমের নাম নুরু’।

Side banner 1 Side banner 2