• ঢাকা
  • বুধবার, ০১ জুলাই, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.
সংসার-সন্তান সামলেও

বিসিএস ক্যাডারের স্বপ্ন পূরণ করলেন নবীনগরের আব্দুল করিম


বাঞ্ছারামপুর বার্তা | সোহাগ মনি জুলাই ১, ২০২৬, ০১:০৪ পিএম বিসিএস ক্যাডারের স্বপ্ন পূরণ করলেন নবীনগরের আব্দুল করিম

জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত ঠিকই বিসিএস ক্যাডারের তালিকায় নাম লেখালেন নবীনগর উপজেলার জল্লী গ্রামের আব্দুল করিম। সংসার আর সন্তান সামলে ৪৭ তম বিসিএসে শিক্ষা ক্যাডারে হয়েছেন সুপারিশ প্রাপ্ত। তার একটি কন্যা সন্তান রয়েছে।
আব্দুল করিমের বাবার নাম আবুল কাশেম।
করিম দরিকান্দি-বাড্ডা আছমাতুন্নেসা উচ্চ বিদ্যালয়ের ২০১২ সালের ব্যাচের শিক্ষার্থী।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন আব্দুল করিম। এরপর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাসহ জনতা ব্যাংকে করেছেন চাকরি। বর্তমানে তিনি অগ্রণী ব্যাংকের সলিমগঞ্জ শাখায় কর্মরত।


৪৫ তম বিসিএসে হয়েছিলেন নন-ক্যাডারে সুপারিশ। তবে বুকের ভেতর ক্যাডার হওয়ার যে স্বপ্ন তাতে হাল ছাড়েনি! একদিকে চাকরি, অন্যদিকে সংসার আর সন্তান সব সামলে করে গেছেন নীরব এক সাধনা। ভাইবা, রিটেনের জোড় প্রস্তুতি তাকে এনে দেয় সাফল্যের বার্তা। নিজেকে আরো অনেক বেশি উচ্চতায় দেখতে চান আব্দুল করিম। 
করিমের এমন অর্জনে উচ্ছ্বসিত তার স্বজন ও এলাকাবাসী। ভবিষ্যৎ ব্রাহ্মণবাড়িয়ার নাম আরো উজ্জ্বল করবে এমনটাই আশাবাদী সবাই। প্রশাসন ক্যাডারের পথেও হাঁটছেন তিনি, খুব দ্রুতই দিতে পারেন কোনো এক সুখবর।
সংসার-সন্তান সামলেও বিসিএস ক্যাডারের স্বপ্ন পূরণ করলেন নবীনগরের করিম।

Side banner 1 Side banner 2