• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

হিলিতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মার্চ ৩০, ২০২৬, ০৫:৪৪ পিএম হিলিতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

দিনাজপুরের হিলিতে মাদরাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে সাইফুল ইসলাম নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) মধ্যরাতে তাকে উপজেলা আলীহাট ইউনিয়নের বাঁশমুড়ি গ্রাম থেকে আটক করা হয়।
আটক শিক্ষক জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামের বাসিন্দা। তিনি বাঁশমুড়ি হাফেজিয়া মাদরাসায় কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
তিনি জানান, শিক্ষক সাইফুল ইসলাম এক শিক্ষার্থীকে বলাৎকার করেন। বিষয়টি গ্রামবাসীর মধ্যে জানাজানি হলে সবাই মিলে সেই শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ খবর পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Side banner