গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় জাতীয় পর্যায়ে ‘ভূমিসেবা মেলা ২০২৬’-এর উদ্বোধন করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনও ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মো. আবু সাঈদ, জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া।
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক
আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ, উপ-পরিচালক স্থানীয় সরকার ও ব্রাহ্মণবাড়িয়া পৌর প্রশাসক মো: শরিফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ব্রাহ্মণবাড়িয়া।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, উপসহকারী ভূমি কর্মকর্তা, রাজস্ব এর কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সেবা দাতাগণ, সাংবাদিক, সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলা উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি ও মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১২টায় সার্কিট হাউজের হলরুমে জেলা প্রশাসক বিভিন্ন স্টল পরিদর্শনের করেন।
১৯-২১ মে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলায় ভূমি সংক্রান্ত নানা ধরনের সেবা প্রদান করা হবে। সেবাগ্রহীতারা অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারির আবেদন ও নিষ্পত্তি, জমাখারিজ রিভিউ মামলা, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ আবেদন ও চেক গ্রহণ, খতিয়ানের সার্টিফায়েড কপি সংগ্রহ, রেকর্ড ও করণিক ভুল সংশোধন, রি-স্ট্যাম্পিং মামলা নিষ্পত্তিসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া ভূমি সংক্রান্ত বিভিন্ন জিজ্ঞাসার তাৎক্ষণিক উত্তর ও প্রয়োজনীয় পরামর্শও মেলায় প্রদান করা।
আপনার মতামত লিখুন : :