• ঢাকা
  • বুধবার, ২০ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক মে ২০, ২০২৬, ০৯:৩৬ এএম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রাজধানীর গুলশান-বনানী-বারিধারা লেকের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয়।
বৈঠকে লেকগুলোর বর্তমান পরিস্থিতি, অবৈধ দখল, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সুবিধা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা লেকগুলোর বর্তমান সংকটের চিত্র তুলে ধরেন এবং এর টেকসই উন্নয়নে বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও উদ্যোগের প্রস্তাব পেশ করেন।
বৈঠকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সত্তর উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান সানি এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

Side banner 1 Side banner 2

জাতীয় এর আরও খবর