• ঢাকা
  • সোমবার, ১৮ মে, ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরের দুই সন্তানের নাটক ‘আম্মাজান’


বাঞ্ছারামপুর বার্তা | বিনোদন প্রতিবেদক মে ১৭, ২০২৬, ১০:৪৯ এএম বাঞ্ছারামপুরের দুই সন্তানের নাটক ‘আম্মাজান’

ঢাকাই চলচ্চিত্রের গুণী অভিনেত্রী ডলি জহুর ও তরুণ নায়ক রাসেল মিয়া দুজনেরই পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায়। এবার একই অঞ্চলের এই দুই প্রজন্মের তারকাকে একসাথে দেখা যাবে একটি বিশেষ ঈদের একক নাটকে। নাটকের নাম ‘আম্মাজান’। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াতের কাহিনী ও সংলাপে নাটকটি পরিচালনা করেছেন মাইনুল হাসান খোকন।


এক সাইকো-থ্রিলার গল্পে মাকে হারিয়ে দিশেহারা এক সন্তানের মায়ের প্রতি অসীম ভালোবাসার টান ফুটিয়ে তুলেছেন নির্মাতা।
নাটকটি প্রসঙ্গে অভিনেতা রাসেল মিয়া বলেন, বহু শিল্পীর সমন্বয়ে নির্মিত ‘আম্মাজান’ একটি নিখাদ পারিবারিক সেন্টিমেন্টের নাটক। আমার বিশ্বাস, গল্পটি সবার মনে দাগ কাটবে। আর আমার জন্য সবচেয়ে আনন্দের বিষয় হলো, এই নাটকে যিনি আমার মায়ের চরিত্রে অভিনয় করেছেন, আমরা দুজনেই একই উপজেলা বাঞ্ছারামপুরের সন্তান।
পরিচালক মাইনুল হাসান খোকন কাজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, রাসেল মিয়া ও ডলি জহুর আপা যখন একটি আবেগঘন দৃশ্যের শুটিং করছিলেন, তখন নির্মাতা হয়েও আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি নিশ্চিত করে বলতে পারি, নাটকটি দর্শক হৃদয়ে দারুণভাবে নাড়া দেবে।
জানা গেছে, আগামী কোরবানি ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হওয়ার পর নাটকটি ইউটিউবে অবমুক্ত করা হবে।

Side banner 1 Side banner 2