• ঢাকা
  • শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে ইউপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মে ১৪, ২০২৬, ০৬:১৫ পিএম বাঞ্ছারামপুরে ইউপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এই উপজেলায় মোট ভোটার ২ লাখ ৮৯ হাজার ৬শত ৭৪জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ২শত ৬২জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪২ হাজার ৪শত ১১জন। উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ভোটার ছলিমাবাদ ইউনিয়নে এবং সবচেয়ে কম ভোটার বাঞ্ছারামপুর সদর ইউনিয়নে। 
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে বাঞ্ছারামপুর। বলতে গেলে ইউপি চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের পদচারণায় পুরো উপজেলা মুখরিত। সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা বিভিন্ন কৌশলে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। 
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাতারাতি গা ঢাকা দেন উপজেলার বেশিরভাগ ইউপি চেয়ারম্যান এবং আওয়ামী লীগের বিতর্কিত নেতারা। মাঠ দখলে যায় বিএনপির। সেই সাথে বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতের নেতারাও প্রকাশ্যে আসে। একই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য দলের নেতাকর্মীদেরও মাঠে সরব উপস্থিতি। ফলে সবকিছু বিবেচনায় বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণসংহতি আন্দোলন, খেলাফত মজলিস, এনসিপির নেতাকর্মীদের পদচারণা চোখে পড়ার মতো। তবে একটু দেরিতে হলেও কৌশলে নির্বাচনী প্রচারণায় নামছে বাঞ্ছারামপুর আওয়ামী লীগ। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ১৩টি ইউনিয়নেই আওয়ামী লীগের প্রার্থীদের দেখা যেতে পারে।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়ন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এ কে এম শহীদুল হক বাবুল, সাবেক চেয়ারম্যান গাজী ফাইজুর রহমান ফাজিল, আওয়ামী লীগ নেতা আবদুল হালিম, জহর মিয়া এবং এম মনিরুল হক। পাহাড়িয়াকান্দি ইউনিয়ন থেকে গাজীউর রহমান, মো. জাকির হোসেন, আনোয়ারুল ইসলাম তালুকদার পিন্টু। দরিয়াদৌলত ইউনিয়ন থেকে এ বি এম মাহবুবুর রহমান উজ্জ্বল, সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম রিপন, মমিনুল হক অপু, এ্যাডভোকেট জিয়াউল হক বাদল ও হাবিব উল্লাহ। সোনারামপুর ইউনিয়ন থেকে মো. শাহিন মিয়া, জসিম উদ্দিন ভুঁইয়া জালু মাস্টার, হারুন চেয়ারম্যান, রুস্তম আলী, আক্তার হোসেন এবং আলমগীর হোসেন। দরিকান্দি ইউনিয়ন থেকে শফিকুল ইসলাম স্বপন, এ কে এম জাকারিয়া খোকন, ইমতিয়াজ উদ্দিন বেলাল, জাহিদুল ইসলাম দানিস। ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন থেকে মোহাম্মদ আমিনুল ইসলাম তুষার, মোহাম্মদ বিল্লাল হোসেন মনির এবং তসলিম মিয়া। বাঞ্ছারামপুর সদর ইউনিয়ন থেকে আবদুর রহিম, মো. শাহ আলম, মো. আলমগীর হোসেন, আবুল কালাম আজাদ। আইয়ুবপুর ইউনিয়ন থেকে মো. নজরুল ইসলাম, কাজী মো. জয়নাল আবেদীন, আসাদুজ্জামান হক, সাইদুর রহমান স্বপন এবং নাজমা বেগম। ফরদাবাদ ইউনিয়ন থেকে মো. রাশিদুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ সেলিম, আবদুল আজিজ, মো. শাহজাহান, প্রশান্ত কুমার সাহা, মামুন মোল্লা, আবদুল খালেক প্রধান, মির্জা কামরুল হাসান বেগ এবং ইয়াকুব মাস্টার। রূপসদী ইউনিয়ন থেকে আবদুল হাকিম, মো. দেলোয়ার হোসেন, মহসিন মিয়া, রহিস খান এবং জাকির হোসেন। ছলিমাবাদ ইউনিয়ন থেকে মো. জালাল মিয়া, রুস্তম আলম, মোস্তফা জামাল উদ্দিন খান, কামরুল সিকদার। উজানচর ইউনিয়ন থেকে কাজী জাদিদ আল রহমান জনি, তাজুল ইসলাম ছোট তাজ মিয়া, সেলিম মিয়া, আক্তার হোসেন এবং জালালউদ্দিন সজিব। মানিকপুর ইউনিয়ন থেকে মো. ফরিদউদ্দিন, মুশফিকুল মান্নান বায়ু, রফিকুল ইসলাম রবি, সাইদুর রহমান মিঠু, খন্দকার আবদুর রশিদ, শামসুল হক রনি, মাইনউদ্দিন সৈকত এবং বাবুল মোল্লা।

Side banner 1 Side banner 2