ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের প্রায় সবকটি গ্রামেই গড়ে উঠেছে এতিমখানা। সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে গড়ে উঠা এসব এতিমখানা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বাংলাদেশে বেসরকারি এতিমখানার অনুমোদন ও নিবন্ধন সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সম্পন্ন করা হয়। ১৮ বছর বয়স পর্যন্ত এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিপালনের জন্য, সুনির্দিষ্ট গঠনতন্ত্র মেনে সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা অফিসারের নিকট আবেদন করে এই অনুমোদন নেওয়া হয়।
অভিযোগ উঠেছে, বাঞ্ছারামপুরের বেশকিছু এতিমখানা সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন সুযোগ সুবিধা নেয়ার জন্যই প্রতিষ্ঠা করা হয়েছে। বিশেষ করে এতিমখানার নামে প্রবাসীদের টার্গেট করে অনেক প্রতিষ্ঠান মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। তাছাড়া তথাকথিত এতিমখানাগুলোর থাকা-খাওয়ার মান এবং আয় ব্যয়ের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। একইভাবে ভুয়া বিল ভাউচার তৈরি করে বছরের পর বছর একশ্রেণীর মানুষ এতিমখানার নামে বাণিজ্য করে যাচ্ছে।
বাংলাদেশে বেসরকারি এতিমখানাগুলো মূলত সমাজসেবা অধিদফতর কর্তৃক নিবন্ধিত হয়ে “বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্র্যান্ট বরাদ্দ ও বন্টন নীতিমালা”-এর অধীনে পরিচালিত হয়। এই নীতিমালার মূল লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত এতিম শিশুদের প্রতিপালন ও সুরক্ষার জন্য আর্থিক অনুদান প্রদান করা। অথচ গত ১৫ বছর যাবত বাঞ্ছারামপুরের বেশকিছু এতিমখানা সরকারি নিয়মনীতি না মেনেই ভুয়া কাগজপত্র তৈরি করে সরকারি বেসরকারি সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছে। আর এসব সুযোগ সুবিধা গ্রহণের লক্ষ্যেই উপজেলার প্রায় সবকটি গ্রামেই এতিমখানা গড়ে উঠেছে। হয়তো সেই কারণেই প্রবাসী অধ্যুষিত বাঞ্ছারামপুরকে আজ বলা হয় এতিমের উপজেলা।
কাগজে কলমে বাঞ্ছারামপুর উপজেলায় সরকারি এতিমখানা ৮টি, বেসরকারি এতিমখানা ৫৫টি। এর বাইরে আরও অনেক এতিমখানা রয়েছে।
বাঞ্ছারামপুরে সরকারি এতিমখানাগুলো হলো বাঞ্ছারামপুর উম্মে কুলছুম দারুস সালাম এতিমখানা (এতিম ১৫ জন), রূপসদী দারুল উলুম এতিমখানা (এতিম ৪৫ জন), ডোমরাকান্দি সুফিয়া দাইমিয়া মুসলিম এতিমখানা (এতিম ২১ জন), বিষ্ণুরামপুর শাহ খবিরিয়া এতিমখানা (এতিম ১৮ জন), চরলহনীয়া জামেয়া ইসলামীয়া এতিমখানা (এতিম ৩০ জন), দরিয়াদৌলত উত্তর পাড়া এতিমখানা (এতিম ২ জন), বাহেরচর দারুল উলুম এতিমখানা (এতিম ৯ জন), দড়িভেলানগর ছৈয়দাবাদ তৈয়্যেবিয়া এতিমখানা (এতিম ৭ জন)।
অন্যদিকে বেসরকারী এতিমখানাগুলো বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামীয়া আলিম মাদ্রাসা (এতিম ৭০ জন), জগন্নাথপুর দারুস সালাম এতিমখানা (এতিম ৫৫ জন), তেজখালী কাজী এম এ মালেক দাখিল মাদ্রাসা ও এতিমখানা (এতিম ৩০ জন), খাল্লা আল আমিন এতিমখানা ও দারুল সুন্নাহ ইমাম মেহেদি (আ.) দাখিল মাদ্রাসা (এতিম ৩০ জন), রূপসদী দারুল উলুম এতিমখানা ও খোদাই বাড়ি আলিম মাদ্রাসা (এতিম ৮০ জন), ফরদাবাদ আকবর আল উলুম আলিম মাদ্রাসা (এতিম ৫০ জন), শাহ রাহাত আলী দাখিল মাদ্রাসা ও এতিমখানা (এতিম ৩৫ জন), কালিকাপুর রাধানগর রহমানিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানা (এতিম ৩০ জন), ডোমরাকান্দি সুফিয়া দাইমিয়া এতিমখানা (এতিম ২৫ জন), বিষ্ণুরামপুর শাহ হারিবিয়া মাদ্রাসা ও এতিমখানা (এতিম ৩০ জন), দড়িভেলানগর তৈয়রীয়া ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানা (এতিম ২৪ জন), চরলহনীয়া জামেয়া ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানা (এতিম ৫০ জন), বাহেরচর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা (এতিম ২৮ জন), দূর্গারামপুর ইসলামীয়া দোলোয়ার আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা (এতিম ২৮ জন), ভিটি ঝগড়ারচর কাদেরিয়া তাহেরিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা (এতিম ২৬ জন), বাঞ্ছারামপুর সদর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা (এতিম ৫০ জন), দশদোনা দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা (এতিম ৫৫ জন), চরশিবপুর কেফায়াতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা (এতিম ৪০ জন), সোনারামপুর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা (এতিম ৪০ জন), তাতুয়াকান্দি দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা (এতিম ৫২ জন), বাঞ্ছারামপুর সদর মহিলা মাদ্রাসা ও এতিমখানা (এতিম ৩০ জন), দরিয়াদৌলত দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা (এতিম ৪০ জন), কদমতলী এবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানা (এতিম ২৫ জন), মরিচাকান্দি রহিমাবাদ দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা (এতিম ৩০ জন), বাখরনগর ইসলামীয়া এমদাদিয়া মাদ্রাসা ও এতিমখানা (এতিম ২০ জন), মধ্যনগর মধ্যপাড়া বায়তুল আমান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা (এতিম ২২ জন), মধ্যনগর পূর্বপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা (এতিম ১২ জন), ছয়ফুল্লাকান্দি মাদ্রাসা ও এতিমখানা (এতিম ২৫ জন), পাড়াতলী মুন্সীবাড়ি মাদ্রাসা ও এতিমখানা (এতিম ৪০ জন), মানিকপুর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা (এতিম ৩০ জন), রাধানগর মোহাম্মদীয়া মাদ্রাসা ও এতিমখানা (এতিম ৫০ জন), বুধাইকান্দি দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা (এতিম ৪৫ জন), পূর্বহাটি ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানা (এতিম ২৫ জন), রুপসদী দারুল উলুম ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা (এতিম ৩৮ জন), দড়িকান্দি গোলাম আকবর দাখিল মাদ্রাসা ও এতিমখানা (এতিম ৪২ জন), আশ্রাফবাদ ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা (এতিম ২৫ জন), মিরপুর মাদ্রাসা ও এতিমখানা (এতিম ২৫ জন), দরিভেলানগর ছৈয়দিয়া ছিদ্দিকীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা (এতিম ২২ জন), আইয়ুবপুর উসমান ইবনে আফফা (রা:) মাদ্রাসা ও এতিমখানা (এতিম ২০ জন), কল্যাণপুর হাজী আ: হালিম আর্দশ দাখিল মাদ্রাসা ও এতিমখানা (এতিম ৩০ জন), পূর্বহাটি সিরাজুল উলুম ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানা (এতিম ৩২ জন), ফরদাবাদ কলেজপাড়া মাদ্রাসা ও এতিমখানা (এতিম ৭ জন), ফরদাবাদ বাজার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা (এতিম ১০ জন), পূর্বহাটি ফাতেমাতুজ জোহরা মাদ্রাসা ও এতিমখানা (এতিম ২০ জন), কালিকাপুর ইসরাতুল কোরআন মহিলা মাদ্রাসা ও এতিমখানা (এতিম ২০ জন), কালিকাপুর কবরস্থান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা (এতিম ১৫ জন), কালিকাপুর মান্নানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা (এতিম ২০ জন), রাধানগর ফাতেমাতুজ জোহরা মাদ্রাসা ও এতিমখানা (এতিম ১৫ জন), ছয়ানী দারুল উলুম ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা (এতিম ২০ জন), বাশঁগাড়ী জামেয়া ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা (এতিম ৩০ জন), কানাইনগর দারুল উলুম রশিদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা (এতিম ১৫ জন), ভুরভুরিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা (এতিম ২০ জন), দরিয়াদৌলত উত্তর পাড়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা (এতিম ২০ জন), ভুরভুরিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানা, এবং ফরদাবাদ ফাতেমাতুজ জোহরা মাদ্রাসা ও এতিমখানা।
আপনার মতামত লিখুন : :