• ঢাকা
  • বুধবার, ১৩ মে, ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরের দুর্নীতিবাজ শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুকের বদলী


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মে ১১, ২০২৬, ০৫:১৪ পিএম বাঞ্ছারামপুরের দুর্নীতিবাজ শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুকের বদলী

অবশেষে বদলী হলেন বাঞ্ছারামপুর উপজেলার দুর্নীতিবাজ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম ফারুক। নরসিংদী জেলার বেলাবো উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 
বৃহস্পতিবার (৭ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসনের সহকারী পরিচালক কামরুন্নাহার রীমা স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানা গেছে। 
অফিস আদেশে বলা হয়, মোহাম্মদ গোলাম ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব), বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়ীয়াকে নতুন পদায়নকৃত কর্মস্থল: বেলাবো, নরসিংদীতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি তাঁর নিজ বেতন ও বেতনক্রমে এই বদলিভিত্তিক পদে দায়িত্ব পালন করবেন।


এতে বলা হয়, আদেশানুসারে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ০৭/০৫/২০২৬ তারিখ পূর্বাহ্নের মধ্যে তাঁর বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। যদি তিনি নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হন, তবে ওই একই তারিখ অপরাহ্নে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন। তিনি তাঁর দায়িত্বে থাকা সকল নথিপত্র তালিকাভুক্ত করে এবং মূলধনী সম্পদসমূহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট যথাযথভাবে হস্তান্তর করতে হবে। নতুন কর্মস্থলে যোগদানের সময় এর ছাড়পত্র প্রদান করা আবশ্যক। তাঁর পিডিএস হালনাগাদ করতে হবে এবং বর্তমান কর্মস্থলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অনলাইনে তা অনুমোদন করিয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
এদিকে গোলাম ফারুকের বদলীর খবর শুনে বাঞ্ছারামপুর উপজেলার সাধারণ শিক্ষকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। তার গাফিলতির কারণে উপজেলার মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা নানা সংকটে পড়ে। দীর্ঘদিন বাঞ্ছারামপুর থাকার কারণে একটি বিশেষ সিন্ডিকেট গড়ে তোলেন গোলাম ফারুক। নানাবিধ অনিয়ম ও দুর্নীতির কারণে একজন বিতর্কিত শিক্ষা কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন তিনি। তার বদলীতে বাঞ্ছারামপুরের মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের মধ্যে স্বস্তির পাশাপাশি আনন্দ বিরাজ করে। 
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, বাঞ্ছারামপুর উপজেলার শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে গেছেন গোলাম ফারুক। তিনি ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের কাঠের বাজার থেকে নিয়মিত মাসোহারা নিতেন। তাছাড়া মোটা অংকের টাকার বিনিময়ে কলাকান্দি এইচকে আছমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ জমাদ্দার, ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাম হুমায়ুন সহ আরও অনেক শিক্ষকের নানাবিধ অপকর্ম ধামাচাপা দেন।

Side banner 1 Side banner 2