• ঢাকা
  • মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

কয়রায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার এপ্রিল ১৯, ২০২৬, ০১:৫৬ পিএম কয়রায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি

খুলনার কয়রায় এক জামায়াত নেতাকে হত্যার হুমকি দিয়েছেন দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গনি খোকন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কয়রা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই জামায়াত নেতা।
জানা গেছে, উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ গত শুক্রবার বিকেল ৫টার দিকে ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় ইউপি চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়। এ সময় ইউপি চেয়ারম্যান ওসমান গনি তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পিটিয়ে মেরে ফেলার হুমকি দেন। চেয়ারম্যানের উচ্চবাচ্য শুনে আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে নিবৃত করেন। 
জামায়াত নেতা মাসুম বিল্লার অভিযোগ, গত শুক্রবার রাত ৮টার দিকে ইউনিয়নের বাকুর মোড় এলাকায় মোশারফ হোসেন নামে এক ব্যক্তিকে মারধর করেন চেয়ারম্যান। সে সময় তিনি সেখানে উপস্থিত হয়ে এ ঘটনার প্রতিবাদ করেন। এ ঘটনার জের ধরে গতকাল শনিবার তাকে হত্যার হুমকি দিয়েছেন ইউপি চেয়ারম্যান ওসমান গনি। 
জানতে চাইলে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ওসমান গনি খোকন বলেন, সে (জামায়াত নেতা) বিভিন্ন সময় ফেসবুকে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে আসছে। দেখা হওয়ার পর এসব বিষয়ে জানতে চাইলে সে উত্তেজিত হয়। আমি কাউকে হত্যার হুমকি দেইনি।

Side banner 1 Side banner 2