• ঢাকা
  • শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

দুদকের মহাপরিচালক পদে রদবদল


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক জুলাই ২, ২০২৬, ১১:১৭ এএম দুদকের মহাপরিচালক পদে রদবদল

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক পদে বড় রদবদল করেছে সরকার। পৃথক দুই আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলামকে দুদকের নতুন মহাপরিচালক হিসেবে ডেপুটেশনে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে দুদকের বর্তমান মহাপরিচালক মো. মোতাহার হোসেনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।
বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে ওই আদেশ জারি করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত ওই আদেশ অবিলম্বে কার্যকর করতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

Side banner 1 Side banner 2