• ঢাকা
  • বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

যুব মহিলা লীগ নেত্রী শিল্পী জামিনে মুক্তি পেলেন


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার এপ্রিল ২২, ২০২৬, ০২:৫৬ পিএম যুব মহিলা লীগ নেত্রী শিল্পী জামিনে মুক্তি পেলেন

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম জামিনে মুক্তি পেয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার বলেন, যুব মহিলা লীগের নেত্রীর জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর সেগুলো যাচাই-বাছাই করে দুপুর ১২টার দিকে শিল্পী বেগমকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তাঁর জামিন মঞ্জুর করেন।
এদিকে ওই নেত্রীকে কাশিমপুর কারাগার থেকে নিয়ে যেতে তাঁর পরিবারের সদস্য ও সহকর্মীরা সকাল থেকেই কারাগার ফটকে অপেক্ষায় ছিলেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Side banner 1 Side banner 2