• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

জনতা ব্যাংক-সিটি কর্পোরেশনের মধ্যে দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার এপ্রিল ৮, ২০২৬, ১০:৩৪ পিএম জনতা ব্যাংক-সিটি কর্পোরেশনের মধ্যে দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালামের মধ্যে ব্যাংকের ব্যবসা উন্নয়ন ও সিটি কর্পোরেশন এর ব্যাংকিং সেবা বিষয়ক দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়। রবিবার (৫ এপ্রিল) এ সভা অনুষ্ঠিত হয়।


উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের আইসিটি বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিস, এরিয়া অফিস, ঢাকা দক্ষিণ এর সম্মানিত উপমহাব্যবস্থাপক অর্জুন কুমার ঘোষ, বিভাগীয় কার্যালয়, ঢাকা দক্ষিণ এর সম্মানিত এজিএম মু শামসুল আরেফীন, এমডি সচিবালয়ের এজিএম এম এম মহিতুর ইসলাম, অনলাইন ব্যাংকিং ডিপার্টমেন্টের এজিএম সাইফুল গণি ও সিটি কর্পোরেশনের অন্যান্য নির্বাহীবৃন্দ।
এমডি জনতা ব্যাংকের অনলাইন ব্যাংকিং সেবার মাধ্যমে হোল্ডিং ট্যাক্স আদায়, ট্রেড লাইসেন্স ও জন্ম-মৃত্যু নিবন্ধন ফি ও স্যালারী সফটওয়্যারসহ যাবতীয় রেভিনিউ কালেকশনের মাধ্যমে সিটি কর্পোরশন এর সেবা গ্রহণকারী ব্যবসায়ী, ঠিকাদার, নাগরিকগণকে মোবাইল ব্যাংকিং সেবার সুযোগ তৈরি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ের আগ্রহ প্রকাশ করেন।

Side banner