• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

একজন মানবিক মানুষ আলহাজ্ব মো. ফজলুল করিম


বাঞ্ছারামপুর বার্তা | মোহাম্মদ মনিরুজ্জামান পামেন এপ্রিল ৫, ২০২৬, ১০:৩০ এএম একজন মানবিক মানুষ আলহাজ্ব মো. ফজলুল করিম

তিতাস বিধৌত সাহিত্য, সংস্কৃতি ও শিল্পচর্চার অন্যতম পীঠস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলা। যে জেলা জন্ম দিয়েছে অসংখ্য কৃতি সন্তানকে। এখানকার মাটি ও মানুষে লালিত হয়েছে কবি, সাহিত্যিক, গায়ক, অভিনেতা, উদ্যোক্তা, রাজনীতিক, শিক্ষাবিদ, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, সামরিক কর্মকর্তা ও আধ্যাত্মিক সাধক। এই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর গ্রামের গর্বিত সন্তান রেমিটেন্স যোদ্ধা আলহাজ¦ মো. ফজলুল করিম আজ এক উজ্জ্বল নাম। বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম। পিতা মো. আইয়ুব আলী। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার বড় ভাই মো. হাজী মো. সুবেদ আলী গ্রামেই বসবাস করেন। ছোট ভাই মো. আবদুল আউয়াল ও মো. আব্বাস আলী পুরো পরিবারসহ লন্ডনেই বসবাস করেন।
পারিবারিকভাবে ফজলুল করিমের পরিবারটির সামাজিক মর্যাদা ও ঐতিহ্য দীর্ঘদিনের। তার দাদা এলাকার সম্মানিত ব্যক্তি ছিলেন। বর্তমানে মো. ফজলুল করিম যুক্তরাজ্যে বসবাস করছেন। তিনি দীর্ঘদিন ইতালিতে বসবাস করেছিলেন এবং একজন সফল ব্যবসায়ী হিসেবে সেখানকার অর্থনীতিতেও অনন্য অবদান রেখেছিলেন। একইসাথে বাংলাদেশের সফল রেমিটেন্স যোদ্ধাদের একজন ফজলুল করিম।
বাঞ্ছারামপুরে একজন সামাজিক ও মানবিক মানুষ হিসেবে পরিচিত ফজলুল করিম। উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের বিকাশে তাঁর ভূমিকা প্রশংসনীয়। নিজের মেধা, দক্ষতা ও অদম্য পরিশ্রমের মাধ্যমে আলহাজ্ব মো. ফজলুল করিম একজন সফল রেমিটেন্স যোদ্ধা হিসেবে যেমন স্বীকৃতি পেয়েছেন, তেমনি মানবিক গুণাবলিতে হয়ে উঠেছেন বাঞ্ছারামপুরবাসীর আপনজন। তাঁর স্বপ্ন একটি সুন্দর, আধুনিক ও সমৃদ্ধ বাঞ্ছারামপুর। ঈদ, পূজা, পার্বণ কিংবা সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান সব ক্ষেত্রেই তিনি মানুষের পাশে থেকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বাঞ্ছারামপুরের কড়িকান্দি থেকে মরিচাকান্দি, তেজখালী থেকে পূর্বহাটি পুরো উপজেলায় আজ তাঁকে মানুষ চেনে একজন বিনয়ী, সজ্জন ও উদার হৃদয়ের মানুষ হিসেবে। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন প্রিয় ও গ্রহণযোগ্য এক নাম।
মানুষ ও মানবতার কল্যাণে নিবেদিত এই মানুষটির নেতৃত্বে বাঞ্ছারামপুরের উন্নয়নযাত্রা আরও বেগবান হবে এমন প্রত্যাশাই আজ তাঁর প্রিয়জন ও শুভানুধ্যায়ীদের। আর সেই কারণেই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে আলহাজ্ব মো. ফজলুল করিম নামটি উচ্চারিত হচ্ছে। সেই ৯০ দশক থেকেই বাঞ্ছারামপুরের শিক্ষা ও যুব উন্নয়নে অসামান্য ভূমিকা রেখেছেন তিনি। মানসম্মত শিক্ষা, কারিগরি ও বাস্তবমুখী দক্ষতা, উদ্যোক্তা তৈরি এবং যুবসমাজকে আত্মনির্ভরশীল করার পাশাপাশি একটি উন্নত ও সমৃদ্ধ বাঞ্ছারামপুর গড়তে বিভোর ফজলুল করিম। 


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন, সমসাময়িক বিভিন্ন বিষয়, লক্ষ্য উদ্দেশ্য প্ল্যান পরিকল্পনা, বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন বাঞ্ছারামপুর বার্তার সাথে। পাঠকদের উদ্দেশ্যে তা তুলে ধরা হলো
বাঞ্ছারামপুর বার্তা: আপনি কেমন আছেন? 
ফজলুল করিম: মহান আল্লাহপাকের অশেষ রহমতে এবং আমার নির্বাচনী এলাকার সকল জনগণের দোয়া ও ভালবাসায় ভাল আছি।
বাঞ্ছারামপুর বার্তা: শুরুতেই আপনার নির্বাচনী এলাকা নিয়ে জানতে চাই।
ফজলুল করিম: ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়েই আমার নির্বাচনী এলাকা গঠিত। ২১৭.৩৮ বর্গকিলোমিটার আয়তনের এই উপজেলায় মোট ভোটার ২ লাখ ৮৯ হাজার ৬শত ৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ২শত ৬২ জন, মহিলা ভোটার ১ লাখ ৪২ হাজার ৪শত ১১ জন এবং হিজড়া ভোটার ২ জন। আপনারা জানেন, সারা বাংলাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির অন্যতম পাদপীঠ হিসেবে পরিচিত। তিতাস বিধৌত প্রমত্তা মেঘনা নদীর কোলঘেষা প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা। কৃষি, মৎস ও তাঁত শিল্পে সমৃদ্ধ বিশাল জনগোষ্ঠির এই জনপদ বর্তমানে প্রবাসী এলাকা হিসেবে পরিচিত। পাখি ডাকা ছায়া ঘেরা সবুজ শ্যামলিমায় শান্ত ও সুনিবিড় এই জনপদে দেশ বরেণ্য অগণিত কৃতি সন্তানের জন্ম হয়েছে। আমি এই বাঞ্ছারামপুরের মানিকপুর গ্রামে জন্মগ্রহণ করেছি। এখানে জন্মগ্রহণ করে আমি গর্বিত। এখানকার আলো-বাতাসে আমি বড় হয়েছি। আমার রক্ত-কণিকা, শিরা-উপশিরা, অস্থি-মজ্জায় বাঞ্ছারামপুর। আমি এই বাঞ্ছারামপুরকে মনেপ্রাণে ভালবাসি। আমৃত্যু বাঞ্ছারামপুরের হয়েই বাঁচতে চাই।


বাঞ্ছারামপুর বার্তা: বাঞ্ছারামপুরের জনগণ কেন আপনাকে ভোট দিবে?
ফজলুল করিম: দেখুন, দীর্ঘদিন এ দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আপনারা জানেন, গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশে ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে। মানুষ তার নিজের ভোট একজন সৎ, যোগ্য এবং সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তিত্ব সম্পন্ন মানবিক গুণাবলীর ভাল মানুষকেই ভোট দিতে চায়। আমি মনে করি বাঞ্ছারামপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন, চাওয়া-পাওয়া, আশা-আকাঙ্খার বাস্তব প্রতিফলন একমাত্র আমার মাধ্যমেই সম্ভব, আর সেই কারণেই দিনশেষে এখানকার জনগণ আমাকেই বেছে নিবে এবং ভোট দিয়ে বিশাল ব্যবধানে আমাকে উপজেলা চেয়াারম্যান নির্বাচিত করবে। 
বাঞ্ছারামপুর বার্তা: নির্বাচনে জয়ী হলে কোন বিষয়গুলো অগ্রাধিকার দিবেন?
ফজলুল করিম: বাঞ্ছারামপুর উপজেলা নিয়ে আমার ব্যাপক পরিকল্পনা রয়েছে। মাদকমুক্ত করা, চাঁদাবাজমুক্ত বাঞ্ছারামপুর গঠন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি অবকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়ন আমার অগ্রাধিকার। এ ছাড়া দুর্নীতিমুক্ত প্রশাসন, বাঞ্ছারামপুরের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় ফ্রি ওয়াই-ফাই জোন স্থাপন ও বেকার তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরির বিষয়ে জোর দেব। সড়ক সংস্কার করে যাতায়াত ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটাতে চাই।


বাঞ্ছারামপুর বার্তা: বাঞ্ছারামপুর উপজেলা সম্পর্কে কিছু বলুন।
ফজলুল করিম: আমি বাঞ্ছারামপুরের সন্তান। এখানকার আলো বাতাসে আমি বড় হয়েছি। এই বাঞ্ছারামপুরকে আমি মনেপ্রাণে ভালবাসি। আমার এই বয়সে পৃথিবীর অনেক দেশ ঘুরেছি কিন্তু বাঞ্ছারামপুরের মতো আমি কোথাও শান্তি অনুভব করিনি। আমার ভালবাসা, আমার স্বপ্ন সবকিছুই এই বাঞ্ছারামপুরকে ঘিরে। জনগণের ভোট, ভালবাসা, দোয়া ও সমর্থনে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে সারাদেশের মধ্যে বাঞ্ছারামপুর উপজেলার উন্নয়ন ও অগ্রগতিতে ১ নম্বর পজিশনে নিয়ে আসবো, এতে কোন সন্দেহ নেই। আমার চিন্তা-চেতনা, ভাবনা-কল্পনায় শুধুই বাঞ্ছারামপুরের উন্নয়ন। বাঞ্ছারামপুর উপজেলার আয়তন ২১৭.৩৮ বর্গকিলোমিটার। এই উপজেলার উত্তরে নরসিংদী সদর উপজেলা, দক্ষিণে হোমনা উপজেলা, পূর্বে নবীনগর ও মুরাদনগর উপজেলা, পশ্চিমে নরসিংদী সদর ও আড়াইহাজার উপজেলা। বাঞ্ছারামপুর থানা গঠিত হয় ১৯০৪ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে। উপজেলার প্রধান জলাশয় তথা প্রধান নদী হলো মেঘনা, তিতাস ও ঢোলভাঙ্গা। প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ এর মধ্যে রূপসদী জমিদার বাড়ি, উজান চর কালীমন্দির, রূপসদী দক্ষিণ বাজার কালীমন্দির, হযরত রাহাত আলী শাহ্ (রহ:) মাজার ও কান্দুশাহের মাজার, ফকির আব্দুল্লাহ শাহের মাজার ও বাখরনগর গ্যাস ফিল্ড। এই উপজেলায় কমবেশি ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে মসজিদ ৫৩২টি, মন্দির ২০টি, মাজার ১২টি, এতিমখানা ১৫টি। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের গড় হার ৭৫ শতাংশ। হাওড় বাওড়, খাল বিল ও নদী নালা এবং পুকুর ডোবা বেষ্টিত এক জনপদের নাম বাঞ্ছারামপুর। তাছাড়া এই এলাকা মেঘনা, তিতাস ও ঢোলভাঙ্গা বেষ্টিত প্রাকৃতিক সৌন্দয়ের এক অপূর্ব লীলাভূমি। বর্তমানে বাঞ্ছারামপুর প্রবাসী এলাকা হিসেবে পরিচিত।


বাঞ্ছারামপুর বার্তা: আপনার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে কিছু বলুন।
ফজলুল করিম: আমি বাঞ্ছারামপুরের মাটি ও মানুষের জন্য রাজনীতি করি। আমি আমৃত্যু এই উপজেলার মানুষের কল্যাণে, ভাগ্যের পরিবর্তনে কাজ করে যাবো। এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্য প্রযুক্তি, যোগাযোগ থেকে শুরু করে গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন সহ আর্থ সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে রাষ্ট্রের উন্নয়নের সুফল তৃণমূলের সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাব। বলতে গেলে বাঞ্ছারামপুরের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিই আমার প্রধান লক্ষ্য। তবে সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর থেকে চরশিবপুর জোনে আমি পর্যটন কেন্দ্র গড়ে তুলতে চাই। সঠিক প্ল্যান পরিকল্পনায় এখানে ট্যুরিজম করা গেলে দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক এই বাঞ্ছারামপুরে আসবে এতে কোন সন্দেহ নেই। তাছাড়া এই অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি। এই জোনে আমার বিশেষ নজর থাকবে। 
বাঞ্ছারামপুর বার্তা: বাঞ্ছারামপুরের শিক্ষার উন্নয়নে আপনি কি করতে চান?
ফজলুল করিম: আসলে শিক্ষার কোন বিকল্প নেই। পৃথিবীর যে জাতি যতবেশি শিক্ষিত, সে জাতি ততবেশি উন্নত ও সমৃদ্ধ। আমি বাঞ্ছারামপুরের শতভাগ শিক্ষার উন্নয়ন করতে চাই। উপজেলার ১৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিদ্যালয়, কিন্ডারগার্টেনে মানসম্মত শিক্ষার উন্নয়ন ঘটাতে চাই। একইভাবে মাধ্যমিক পর্যায়ে উপজেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৬টি কলেজের উন্নয়ন করতে চাই। বাঞ্ছারামপুর সরকারি কলেজ, শাহ রাহাত আলী কলেজ, রূপসদী সুজন স্মৃতি কলেজ, ফরদাবাদ ডক্টর রওশন আলম কলেজ, আলহাজ¦ নুরুল ইসলাম কলেজ, বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয়, রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়, উজানচর কে এন উচ্চ বিদ্যালয়, দরিয়াদৌলত আবদুল গণি উচ্চ বিদ্যালয়, ধারিয়ারচর হাজী ওমর আলী উচ্চ বিদ্যালয়, শাহরাহাত আলী উচ্চ বিদ্যালয়, বাঞ্ছারামপর বালিকা পাইল উচ্চ বিদ্যালয়, বাঞ্ছারামপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ, বাঞ্ছারামপুর আইডিয়াল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, রাধানগর কালিকাপুর রাহমানিয়া দাখিল মাদ্রাসা, আইয়ুবপুর ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়, ভুরভুরিয়া হাই স্কুল, পূর্বহাটি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়, আকানগর হাই স্কুল ও দুলারামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয় এবং সোনারামপুর উচ্চ বিদ্যালয়সহ উপজেলার শিক্ষার উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন করবো। আমি শিক্ষাক্ষেত্রে জেন্ডার বৈষম্য দূর করবো। ব্যক্তি ও জাতীয় জীবনে নৈতিক, মানবিক, সাংস্কৃতিক, বিজ্ঞান ভিত্তিক ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠাকল্পে শিক্ষার্থীদের মননে, কর্মে ও ব্যবহারিক জীবনে উদ্দীপনা সৃষ্টি করতে হবে। পাশাপাশি দেশপ্রেমের চেতনায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে তাদের চিন্তা চেতনায় দেশাত্ববোধ, জাতীয়তাবোধ এবং তাদের চরিত্রে সুনাগরিকের গুণাবলির যেমন ন্যায়বোধ, অসাম্প্রদায়িক চেতনাবোধ, কর্তব্যবোধ, মানবাধিকার সচেতনতা, মুক্তবুদ্ধির চর্চা, শৃঙ্খলা, সৎ জীবনযাপনের মানসিকতা, সৌহার্দ্যতা, অধ্যবসায় ইত্যাদি বিকাশ ঘটানোর মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলাই শিক্ষার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মেধার বিকাশে খেলাধূলার চর্চা করতে হবে। আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে বাঞ্ছারামপুরের শিক্ষা ব্যবস্থায় আর্র্মূল পরিবর্তন ঘটাবো।


বাঞ্ছারামপুর বার্তা: বাঞ্ছারামপুরের কৃষি উন্নয়নে আপনি কি করতে চান?
ফজলুল করিম: বাঞ্ছারামপুর আসলে কৃষি প্রধান অঞ্চল। এই অঞ্চলের কৃষকদের জন্য আমি উল্লেখ করার মতো কাজ করতে চাই। সরকারের কৃষি উন্নয়ন সংস্থাগুলোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটউট, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ সুগার গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, তুলা উন্নয়ন বোর্ড, কৃষি তথ্য সার্ভিস, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি, কৃষি বিপণন অধিদপ্তর, বীজ প্রত্যয়ন এজেন্সী, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, হর্টিকালচার এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বাঞ্ছারামপর উপজেলা কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করেই এই এলাকার কৃষি ও কৃষকদের উন্নয়নে কাজ করবো। অনেকে হয়তো বলতে পারেন, এগুলো উপজেলা চেয়ারম্যানের কাজ নয় এমপিদের কাজ। আমি মনে করি জনগণের প্রতিনিধি হিসেবে একজন ওয়ার্ড মেম্বারও এলাকার স্বার্থে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তাহলে কৃষি উন্নয়নের সুফল পাবে, এলাকায় কৃষি উন্নয়ন হবে। জনপ্রতিনিধি হিসেবে ঘরে বসে থাকলে হবে না, বিভিন্ন সেক্টরে যোগাযোগ করতে হবে, তবেই এলাকার কৃষি উন্নয়ন সম্ভব। 
বাঞ্ছারামপুর বার্তা: বাঞ্ছারামপুরের স্বাস্থ্য উন্নয়নে আপনি কি করতে চান?
ফজলুল করিম: স্বাস্থ্য সকল সুখের মূল। আপনার হাজার কোটি টাকা থাকলে কি হবে যদি স্বাস্থ্য ভাল না থাকে। বাঞ্ছারামপুরের তৃণমূলে আমি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই। এক্ষেত্রে উপজেলার সরকারি হাসপাতালের পাশাপাশি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকের উপর দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি বাঞ্ছারামপুরের নারী ও শিশু স্বাস্থ্য উন্নয়নেও আমি গুরুত্ব দেব। ইদানিং দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে। ধৈর্য্যহারা হলে হবে না, আমাদের অপেক্ষা করতে হবে। রাষ্ট্র অবশ্যই স্বাস্থ্য উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে। 


বাঞ্ছারামপুর বার্তা: আপনি একজন ধর্মপ্রাণ মানুষ। বাঞ্ছারামপুরের মসজিদগুলোর উন্নয়নে আপনি কি করতে চান?
ফজলুল করিম: বাঞ্ছারামপুরের সমস্ত মসজিদগুলোর উন্নয়নে আমি কাজ করতে চাই। বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার জামে মসজিদ, জগন্নাথপুর দক্ষিণপাড়া জামে মসজিদ, জগন্নাথপুর বড়বাড়ি জামে মসজিদ, জগন্নাথপুর মধ্যপাড়া জামে মসজিদ, জগন্নাথপুর উত্তরপাড়া জামে মসজিদ, দশদোনা আনুবাড়ি জামে মসজিদ, দশদোনা সরকার বাড়ী জামে মসজিদ, দশদোনা বড়বাড়ি জামে মসজিদ, দশদোনা কান্দাপাড়া হাজী সাহেব জামে মসজিদ, দশদোনা উত্তরপাড়া জামে মসজিদ, দশদোনা মাদ্রাসা জামে মসজিদ, দশদোনা পূর্ব পাড়া জামে মসজিদ, দশদোনা মধ্যপাড়া জামে মসজিদ, দশদোনা মধ্যপাড়া ভুঁইয়া বাড়ি জামে মসজিদ, দশদোনা খন্দকার বাড়ী জামে মসজিদ, ভিটি ঝগড়ারচর তাহেরিয়া জামে মসজিদ, ভিটি ঝগড়ারচর উত্তরপাড়া জামে মসজিদ, দুর্গারামপুর কেন্দ্রীয় জামে মসজিদ, দুর্গারামপুর উত্তরপাড়া জামে মসজিদ, দূর্গারামপুর উত্তর পাড়া বাইতুন নূর জামে মসজিদ, বাঞ্ছারামপুর কেন্দ্রীয় জামে মসজিদ, বাঞ্ছারামপুর মডেল থানা জামে মসজিদ, বাঞ্ছারামপুর চক বাজার জামে মসজিদ, বাঞ্ছারামপর চক বাজার সোহেল মার্কেট জামে মসজিদ, বাঞ্ছারামপর টিএন্ডটি পাড়া জামে মসজিদ, বাঞ্ছারামপুর মোল্লাবাড়ি জামে মসজিদ, বাঞ্ছারামপুর মধ্যপাড়া জামে মসজিদ, বাঞ্ছারামপুর কান্দাপাড়া বাইতুল আমান জামে মসজিদ, বাঞ্ছারামপুর বড়কান্দা জামে মসজিদ, বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদ, বাঞ্ছারামপুর পূর্ব পাড়া এলাহী বখস জামে মসজিদ, দড়ি বাঞ্ছারামপুর মধ্যপাড়া জমে মসজিদ, দড়ি বাঞ্ছারামপুর সরকার বাড়ি জামে মসজিদ, দড়ি বাঞ্ছারামপুর সাহেব বাড়ী জামে মসজিদ, দড়ি বাঞ্ছারামপুর বাগেরহাটি বাইতুল আমান জামে মসজিদ, সফিরকান্দি পূর্ব পাড়া সূন্নি জামে মসজিদ, সফিরকান্দি পূর্বপাড়া জামে মসজিদ, সফিরকান্দি পশ্চিমপাড়া জামে মসজিদ, আলীপুর জামে মসজিদ, মনাইখালি উত্তরপাড়া জামে মসজিদ, মনাইখালি সিকদার বাড়ি জামে মসজিদ, ভবনাথপুর পশ্চিমপাড়া জামে মসজিদ, ভবনাথপুর মধ্যপাড়া জামে মসজিদ, ভবনাথপুর পূর্বপাড়া জামে মসজিদ, খোশকান্দি পূর্বপাড়া জামে মসজিদ, খোশকান্দি মোল্লাবাড়ি জামে মসজিদ, খোশকান্দি বড়বাড়ি জামে মসজিদ, খোশকান্দি মধ্যপাড়া জামে মসজিদ, খোশকান্দি কান্দাপাড়া জামে মসজিদ, খোশকান্দি উত্তরপাড়া জামে মসজিদ, খোশকান্দি সরকার বাড়ি জামে মসজিদ, খোশকান্দি পূর্বপাড়া জামে মসজিদ, ধারিয়ারচর বাজার জামে মসজিদ, ধারিয়ারচর জামে মসজিদ, আকানগর শাহ সাব বাড়ি মসজিদ, আকানগর আবদুর রউফ জামে মসজিদ, বায়তুল মামুর আকানগর বিল পাড় জামে মসজিদ, আকানগর সাব বাড়ি জামে মসজিদ, আকানগর বকশি বাড়ি জামে মসজিদ, আকানগর দক্ষিণ পাড়া জামে মসজিদ, আকানগর হানার পাড় জামে মসজিদ, আকানগর হোসেন শাহ জামে মসজিদ, জয়নগর মধ্যপাড়া জামে মসজিদ, জয়নগর বায়তুস সালাম জামে মসজিদ, ইমান নগর জামে মসজিদ, গোটকান্দি জামে মসজিদ, বিষ্ণুরামপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ, বিষ্ণুরামপুর চকের ঘাট জামে মসজিদ, বিষ্ণুরামপুর মধ্যপাড়া জামে মসজিদ, বিষ্ণুরামপুর উত্তর পাড়া জামে মসজিদ, বিষ্ণরামপুর পূর্ব পশ্চিম পাড়া জামে মসজিদ, বিষ্ণুরামপুর পূর্ব বাজার জামে মসজিদ, বিষ্ণুরামপুর পূর্ব পাড়া জামে মসজিদ, বারাইলচর পশ্চিম পাড়া জামে মসজিদ, বারাইলচর পূর্বপাড়া জামে মসজিদ, বারাইলচর মধ্যপাড়া জামে মসজিদ, বারাইলচর বায়তুল মামুর জামে মসজিদ, বারাইলচর চক জামে মসজিদ, তেজখালী পশ্চিম পাড়া জামে মসজিদ, তেজখালী জোড়পুকুর জামে মসজিদ, তেজখালী ভেংগু বাড়ী জামে মসজিদ, তেজখালী নয়া বাড়ি জামে মসজিদ, তেজখালী বাজার জামে মসজিদ, তেজখালী হযরত আবু বকর রা: জামে মসজিদ, তেজখালী কোনাহাটি জামে মসজিদ, তেজখালী বিলপাড় জামে মসজিদ, তেজখালী বাগান বাড়ি জামে মসজিদ, তেজখালী পূর্বপাড়া জামে মসজিদ, তেজখালী পূর্বপাড়া বায়তুল মামুর জামে মসজিদ, তেজখালী চক জামে মসজিদ, হাসন্নগর উত্তর পাড়া জামে মসজিদ, হাসন্নগর দক্ষিণ পাড়া জামে মসজিদ, হাসন্নগর মধ্যপাড়া জামে মসজিদ, হাসন্নগর পশ্চিম পাড়া জামে মসজিদ, হাসন্নগর সরকার বাড়ি জামে মসজিদ, হাসন্নগর পূর্বপাড়া বায়তুল জান্নাত জামে মসজিদ, জয়কালীপুর জামে মসজিদ, জয়কালীপুর মাদ্রাসা মসজিদ, জয়কালীপুর মধ্যপাড়া জামে মসজিদ, জয়কালীপুর আদের খাল জামে মসজিদ, জয়কালীপুর দুধবাজার জামে মসজিদ, জয়কালীপুর উত্তর পাড়া জামে মসজিদ, ডোমরাকান্দি পশ্চিমপাড়া জামে মসজিদ, ডোমরাকান্দি বাইতুন নুর জামে মসজিদ, ডোমরাকান্দি উত্তরপাড়া জামে মসজিদ, উলুকান্দি পশ্চিমপাড়া জামে মসজিদ, উলকান্দি পূর্বপাড়া জামে মসজিদ, কলাকান্দি জামে মসজিদ, বড়কান্দি জামে মসজিদ, বড়কান্দি দক্ষিণপাড়া জামে মসজিদ, হিজুলিয়াকান্দি জামে মসজিদ, হিজুলিয়াকান্দি উত্তরপাড়া জামে মসজিদ, মুন্সিনগর মোল্লাবাড়ি জামে মসজিদ, মুন্সিনগর পূর্বপাড়া জামে মসজিদ, পাহাড়িয়াকান্দি দক্ষিণপাড়া জামে মসজিদ, পাহাড়িয়াকান্দি খন্দকার বাড়ি জামে মসজিদ, পাহাড়িয়াকান্দি সরকার বাড়ি জামে মসজিদ, পাহাড়িয়াকান্দি মধ্যপাড়া জামে মসজিদ, পাহাড়িয়াকান্দি খোদাইবাড়ি জামে মসজিদ, পাহাড়িয়াকান্দি কান্দাপাড়া জামে মসজিদ, মরিচাকান্দি হাইস্কুল মসজিদ, মরিচাকান্দি পূর্বপাড়া মসজিদ, মরিচাকান্দি মধ্যপাড়া মসজিদ, মরিচাকান্দি আবু বকর রা: মসজিদ, মরিচাকান্দি বিলের পাড় মসজিদ, বাখরনগর বাইতুন নুর মসজিদ, বাখরনগর  মাদ্রাসা মসজিদ, বাইতুন আমান মসজিদ, বাখরনগর বাইতুন মামুর মসজিদ, বাখরনগর উত্তরপাড়া জামে মসজিদ, মরিচাকান্দি পূর্বপাড়া বাইতুন নুর মসজিদ, কদমতলী জামে মসজিদ, কদমতলী মধ্যপাড়া মসজিদ, কদমতলী উত্তরপাড়া জামে মসজিদ, কদমতলী অদুদ মিয়া বাড়ি মসজিদ, তাতুয়াকান্দি পূর্বপাড়া মসজিদ, কদমতলী নতুন মসজিদ, তাতুয়াকান্দি পশ্চিম পাড়া মসজিদ, দরিয়াদৌলত খানেপাড়া মসজিদ, দরিয়াদৌলত চৈতনকান্দা মসজিদ, দরিয়াদৌলত ফরিদ ডাক্তার বাড়ি মসজিদ, দরিয়াদৌলত জাফর সরকার বাড়ি মসজিদ, দরিয়াদৌলত বাজার মসজিদ, দরিয়াদৌলত মুরতজ আলী খন্দকার মসজিদ, দরিয়াদৌলত খন্দকার বাড়ি মসজিদ, দরিয়াদৌলত লোকমান সরকার বাড়ি মসজিদ, দরিয়াদৌলত খানেপাড়া মসজিদ, আছাদনগর মীর বাড়ি মসজিদ, আছাদনগর রহম আলী মেম্বার বাড়ি মসজিদ, আছাদনগর বাজার মসজিদ, আছাদনগর বোয়ালি বাড়ি মসজিদ, আছাদনগর মোল্লাবাড়ি মসজিদ, আছাদনগর জাঙ্গালিয়া বাড়ি মসজিদ, কালাইনগর পূর্বপাড়া মসজিদ, কালাইনগর মধ্যপাড়া মসজিদ, কালাইনগর পশ্চিম মসিজদ, নতুন কদমতলী উত্তরপাড়া মসজিদ, নতুন কদমতলী দক্ষিণপাড়া মসজিদ, পুরান কদমতলী আলগা বাড়ি মসজিদ, পুরান কদমতলী সরকার বাড়ি মসজিদ, পুরান কদমতলী লাকাজি মসজিদ, নিশ্চিন্তাপুর বাইতুল মামুর জামে মসজিদ, সোনারামপুর মধ্যপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদ, মধ্যপাড়া জামে মসজিদ, শুক্কুর আলী মুন্সী জামে মসজিদ, সোনারামপুর মাদ্রাসা মসজিদ, জলাবাড়ি জামে মসজিদ, সোনারামপুর ঈদগাহ জামে মসজিদ, সোনারামপুর কেন্দ্রীয় বাজার জামে মসজিদ, নতুন দুলারামপুর জামে মসজিদ, দুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জামে মসজিদ, দুলারামপুর পূর্বপাড়া আবদুল হালিম সরকার বাড়ি জামে মসজিদ, দুলারামপুর ভুঁইয়াবাড়ি জামে মসজিদ, দুলারামপুর মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদ, ইছাপুর দক্ষিণপাড়া জামে মসজিদ, কানাইনগর পশ্চিমপাড়া জামে মসজিদ, ব্যাপারী বাড়ি জামে মসজিদ, কানাইনগর দক্ষিণপাড়া জামে মসজিদ, কানাইনগর পূর্বপাড়া জামে মসজিদ, কানাইনগর বড়বাড়ি পূর্বপাড়া জামে মসজিদ, কাউয়া বাড়ি জামে মসজিদ, কানাইনগর পশ্চিম পাড়া জামে মসজিদ, হাটখলা উত্তরপাড়া জামে মসজিদ, শান্তিপুর উত্তরপাড়া জামে মসজিদ, চর মরিচাকান্দি উত্তরপাড়া জামে মসজিদ, দুলারামপুর পশ্চিমপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদ, দুলারামপুর চান্দের বাড়ি জামে মসজিদ, শান্তিপুর মধ্যপাড়া জামে মসজিদ, শান্তিপুর বাইতুল মামুর জামে মসজিদ, ইছাপুর স্কুল জামে মসজিদ, শান্তিপুর ফরিদ চেয়ারম্যান বাড়ি জামে মসজিদ, শান্তিপুর পশ্চিমপাড়া নুরে জামে মসজিদ, শান্তিপুর কান্দাপাড়া জামে মসজিদ, শান্তিপুর মধ্যপাড়া ফরহাদ মিয়া জামে মসজিদ, শান্তিপুর দারগাবাড়ি জামে মসজিদ, শান্তিপুর বাইতুল কারী জামে মসজিদ, বালুরচর দক্ষিণপাড়া জামে মসজিদ, বালুরচর উত্তরপাড়া জামে মসজিদ, চর মরিচাকান্দি উত্তরপাড়া জামে মসজিদ, চর মরিচাকান্দি বিলপাড় দক্ষিণপাড়া জামে মসজিদ, চর মরিচাকান্দি মধ্যপাড়া জামে মসজিদ, চর মরিচাকান্দি দক্ষিণপাড়া জামে মসজিদ, ফেরাজিয়া কান্দি দক্ষিণপাড়া জামে মসজিদ, ফেরাজিয়াকান্দি দক্ষিণপাড়া জামে মসজিদ, চর শিবপুর উত্তরপাড়া জামে মসজিদ, চর শিবপুর টেকপাড়া জামে মসজিদ, চেয়ারম্যান বাড়ি জামে মসজিদ, মঙ্গলহাজি জামে মসজিদ, জাহাঙ্গীর চেয়ারম্যান বাড়ি জামে মসজিদ, ডেঙ্গাহাটি বাড়ি জামে মসজিদ, মাদ্রাসা জামে মসজিদ, দক্ষিণপাড়া জামে মসজিদ, সুলতান মিয়ার বাড়ি জামে মসজিদ, ছোটন মিয়া বাড়ি জামে মসজিদ, বড় নয়াপাড়া জামে মসজিদ, পূর্বপাড়া জামে মসজিদ, নদীরপাড় জামে মসজিদ, বড় ঘাট জামে মসজিদ, নতুন পাড়া জামে মসজিদ, বাইতুছ শেফা জামে মসজিদ, খন্দকার বাড়ি জামে মসজিদ, পূর্বপাড়া জামে মসজিদ, মধ্য উত্তর পাড়া জামে মসজিদ, মধ্যপাড়া জামে মসজিদ, পূর্বপাড়া জামে মসজিদ, পশ্চিম পাড়া জামে মসজিদ, নয়াপাড়া জামে মসজিদ, বাইতন নুর জামে মসজিদ, পশ্চিম পাড়া জামে মসজিদ, হাবিবুল্লাহ জামে মসজিদ, হাজী বাড়ি জামে মসজিদ, মোল্লাবাড়ি জামে মসজিদ, মাস্টার বাড়ি জামে মসজিদ, ভোরের বাজার জামে মসজিদ, গোলাম আকবর জামে মসজিদ, কাজী বাড়ি জামে মসজিদ, সরকার বাড়ি জামে মসজিদ, ভুঁইয়া বাড়ি জামে মসজিদ, বাইতুল আমান জামে মসজিদ, দক্ষিণ পাড়া জামে মসজিদ, ঈদগাহ শাহি জামে মসজিদ, দরিগাঁও পাঞ্জে গানা জামে মসজিদ, গকুলনগর জামে মসজিদ, গকুলনগর বড় মসজিদ, বাইতুন নুর মসজিদ, ইমামনগর শাহি মসজিদ, ইমাম নগর বড় মসজিদ, জীবনগঞ্জ বাজার জামে মসজিদ, নান্দর কান্দা জামে মসজিদ, আব্দুল আলিম জামে মসজিদ, ফাতেমা জামে মসজিদ, আনন্দ বাজার জামে মসজিদ, মারফত শাহ্ জামে মসজিদ, পদ্মপুর চকের বাড়ি মসজিদ, পদ্মপুর পূর্বপাড়া মসজিদ, বাঁশগাড়ি রেশাতল্লাবাড়ি মসজিদ, বাঁশগাড়ি আবুল সরকার বাড়ি মসজিদ, বাঁশগাড়ি মৌলভীবাড়ি মসজিদ, বাঁশগাড়ি মুন্সীবাড়ি মসজিদ, বাঁশগাড়ি মোড় জামে মসজিদ, বাঁশগাড়ি পশ্চিমপাড়া মসজিদ, দশানী পূর্বপাড়া মসজিদ, দশানী মোড় জামে মসজিদ, দশানী পশ্চিমপাড়া জামে মসজিদ, দশানী বাজার মসজিদ, আইয়ুবপুর পূর্বপাড়া মসজিদ, আইয়ূবপুর বশির উদ্দিন মোল্লাবাড়ি মসজিদ, আইয়ুবপুর মোল্লাবাড়ি মসজিদ, আইয়ুবপুর মৌলভী বাড়ি মসজিদ, আইয়ুবপুর ইউপি সংলগ্ন মাদ্রাসা মসজিদ, আইয়ুবপুর যোগাই সরকার বাড়ি মসজিদ, আইয়ুবপুর পশ্চিমপাড়া মসজিদ, চর ছয়ানী মাদ্রাসা মসজিদ, চর ছয়ানী উত্তরপাড়া মসজিদ, নগরীরচর দক্ষিণপাড়া জামে মসজিদ, নগরীরচর সিকদার বাড়ি মসজিদ, নগরীরচর মধ্যপাড়া জামে মসজিদ, নগরীরচর সরদার বাড়ি মসজিদ, নগরীরচর উত্তরপাড়া জামে মসজিদ, নগরীরচর কান্দা পাড়া উত্তর মসজিদ, নগরীরচর কান্দাপাড়া দক্ষিণ মসজিদ, কানাইনগর দক্ষিণপাড়া জামে মসজিদ, কানাইনগর গাজীবাড়ি মসজিদ, কানাইনগর মধ্যপাড়া মসজিদ, কানাইনগর বশিদিয়া জামি মসজিদ, কানাইনগর উত্তরপাড়া মসজিদ, কানাইনগর দক্ষিণ পাড়া জামে মসজিদ, খাষনগর পূর্বপাড়া মসজিদ, খাষনগর পশ্চিমপাড়া মসজিদ, খাষনগর কান্দাপাড়া জামে মসজিদ, কড়িকান্দি দক্ষিণপাড়া মসজিদ, কড়িকান্দি উত্তরপাড়া মসজিদ, ছয়ানী ইসলামপুর দক্ষিণপাড়া জামে মসজিদ, ছয়ানী কান্দাপাড়া জামে মসজিদ, চর ছয়ানী হাজির বাড়ি জামে মসজিদ, চর ছয়ানী বড়বাড়ি জামে মসজিদ, চর ছয়ানী মাস্টার বাড়ি মসজিদ, কলেজপাড়া জামে মসজিদ, ফরদাবাদ বাজার মসজিদ, হাজী আবদুস ছামাদ জামে মসজিদ, মনছুর আলী জামে মসজিদ, ফরদাবাদ মধ্যপাড়া জামে মসজিদ, ফরদাবাদ দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদ, হাজী মঙ্গল মিয়া জামে মসজিদ, হাজী জমির উদ্দিন মসজিদ, মাহফুজ ডাক্তার বাড়ি মসজিদ, ভুঁইয়া বাড়ি মসজিদ, সরকার বাড়ি মসজিদ, ব্যাপারী বাড়ি জামে মসজিদ, মমিন বাড়ি জামে মসজিদ, উত্তর সরকার বাড়ি মসজিদ, এনায়েত উল্লাহ মসজিদ, ফরদাবাদ মাদ্রাসা মসজিদ, মুন্সিবাড়ি জামে মসজিদ, মুন্সিবাড়ি জামে মসজিদ, আয়াতুউল্লাহ কারী মসজিদ, ফরদাবাদ সমন ব্যাপারী মসজিদ, ফরদাবাদ আল হেরা জামে মসজিদ, চরলহনিয়া দক্ষিণপাড়া মসজিদ, চরলহনিয়া পশ্চিমপাড়া মসজিদ, চরলহনিয়া মাদ্রাসা মসজিদ, চরলহনিয়া মধ্যপাড়া মসজিদ, চরলহনিয়া ব্যাপারী মসজিদ, চরলহনিয়া দক্ষিণ মধ্যপাড়া মসজিদ, তিলককান্দি জামে মসজিদ, নিজকান্দি পর্বপাড়া মসজিদ, নিজকান্দি বাইতুল আমান মসজিদ, বড়বাড়ি জামে মসজিদ, নিজকান্দি দারগাবাড়ি মসজিদ, নিজকান্দি পশ্চিমপাড়া মসজিদ, পূর্বহাটি আতাউল্লাহ হাজী মসজিদ, পূর্বহাটি বাইতুল নাজাত মসজিদ, পূর্বহাটি মসজিদ, পূর্বহাটি বড়বাড়ি জামে মসজিদ, পূর্বহাটি জমির হাজী জামে মসজিদ, পূর্বহাটি মোল্লাবাড়ি জামে মসজিদ, পূর্বহাটি বাজার মসজিদ, পূর্বহাটি পূর্বকান্দি বাজার মসজিদ, রূপসদী বাইতুল মামুর জামে মসজিদ, রূপসদী তায়তুছ ছালাত জামে মসজিদ, রূপসদী পশ্চিম কান্দা পাড়া হাফেজ সাহেব বাড়ি জামে মসজিদ, রূপসদী কান্দাপাড়া আলগাবাড়ি জামে মসজিদ, রূপসদী দক্ষিণপাড়া জামে মসজিদ, রূপসদী জামে মসজিদ, রূপসদী মধ্যপাড়া জামে মসজিদ, রূপসদী খোদাইবাড়ি বাইতুন নুর জামে মসজিদ, রূপসদী মধ্যপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদ, রূপসদী মধ্যপাড়া হাজি জামে মসজিদ, রূপসদী মধ্যপাড়া সাহেব বাড়ি জামে মসজিদ, রূপসদী দক্ষিণপাড়া বাইতুন নূর জামে মসজিদ, রূপসদী সরকার বাড়ি জামে মসজিদ, রূপসদী দক্ষিণ বাজার জামে মসজিদ, রূপসদী দক্ষিণ মাঝি বাড়ি জামে মসজিদ, রূপসদী দক্ষিণ মাঝি বাড়ি বাইতুস ছালাত জামে মসজিদ, খাউরপুর ঈদগা জামে মসজিদ, রূপসদী দক্ষিণ জামে মসজিদ, রূপসদী বাইতুন নুর জামে মসজিদ, রূপসদী ইয়া মাহমুদের বাড়ি জামে মসজিদ, রূপসদী মাহমুদুল হোসেন জামে মসজিদ, হোগলাকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ, হোগলাকান্দি মোল্লাবাড়ি জামে মসজিদ, হোগলাকান্দি মুন্সীবাড়ি জামে মসজিদ, ছলিমাবাদ মধ্যপাড়া জামে মসজিদ, ছলিমাবাদ উত্তরপাড়া জামে মসজিদ, ছলিমাবাদ কাচারী জামে মসজিদ, নিলখী জামে মসজিদ, সাহেব নগর পশ্চিম পাড়া জামে মসজিদ, সাহেব নগর মধ্য পাড়া জামে মসজিদ, সাহেব নগর নদীর পাড় জামে মসজিদ, সাহেব নগর পূর্ব পাড়া জামে মসজিদ, ছলিমাবাদ দক্ষিণ পাড়া জামে মসজিদ, ছলিমাবাদ খালপাড় জামে মসজিদ, ছলিমাবাদ মধ্যপাড়া জামে মসজিদ, ছলিমাবাদ বাজার জামে মসজিদ, ছলিমাবাদ পূর্ব পাড়া জামে মসজিদ, ছলিমাবাদ পশ্চিম পাড়া জামে মসজিদ, সাতবিলা দক্ষিণ পাড়া জামে মসজিদ, সাতবিলা মধ্যপাড়া জামে মসজিদ, সাতবিলা পশ্চিম পাড়া জামে মসজিদ, সাতবিলা উত্তর গাজী বাড়ি জামে মসজিদ, কমলপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ, কমলপুর মধ্যপাড়া জামে মসজিদ, কমলপুর উত্তর পাড়া জামে মসজিদ, পাইকারচর চকের বাড়ি জামে মসজিদ, পাইকারচর খাল পাড় জামে মসজিদ, পাইকারচর পুকুর পাড় জামে মসজিদ, পাইকারচর মুন্সী বাড়ী জামে মসজিদ, পাইকারচর উত্তর পাড়া জামে মসজিদ, মিরপুর উত্তর পাড়া জামে মসজিদ, মিরপুর মধ্যপাড়া জামে মসজিদ, মিরপুর বাজার জামে মসজিদ, আশ্রাফবাদ পশ্চিম পাড়া জামে মসজিদ, আশ্রাফবাদ মধ্যপাড়া জামে মসজিদ, আশ্রাফবাদ মধ্যপাড়া নতুন জামে মসজিদ, আশ্রাফবাদ পূর্বপাড়া জামে মসজিদ, হোসেনপুর উত্তর পাড়া জামে মসজিদ, হোসেনপুর পশ্চিম পাড়া জামে মসজিদ, হোসেনপুর মধ্যপাড়া জামে মসজিদ, হোসেনপুর মধ্যপাড়া জামে মসজিদ, হোসেনপুর চকের বাড়ী জামে মসজিদ, তাতুয়াকান্দি দক্ষিণ পাড়া জামে মসজিদ, তাতুয়াকান্দি মধ্যপাড়া জামে মসজিদ, তাতুয়াকান্দি বড়বাড়ি জামে মসজিদ, তাতুয়াকান্দি পশ্চিম পাড়া জামে মসজিদ, হায়দরনগর উত্তর পাড়া জামে মসজিদ, হায়দরনগর মধ্যপাড়া জামে মসজিদ, হায়দরনগর দক্ষিণ পাড়া জামে মসজিদ, হায়দরনগর বটতলী বাজার জামে মসজিদ, ভুরভুরিয়া উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদ, ভুরভুরিয়া মধ্যপাড়া জামে মসজিদ, ভুরভুরিয়া পশ্চিম পাড়া রিয়াজ জামে মসজিদ, ভুরভুরিয়া পূর্বপাড়া বড়বাড়ি জামে মসজিদ, ভুরভুরিয়া পূর্বপাড়া আজির বাড়ি জামে মসজিদ, ভুরভুরিয়া পূর্বপাড়া সোনা মিয়া বাড়ী জামে মসজিদ, ভুরভুরিয়া পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদ, ভুরভুরিয়া বাচ্চু মিয়া বাইতুন নুর জামে মসজিদ, ভুরভুরিয়া আল মদিনা সেন্ট্রাল জামে মসজিদ, ভুরভুরিয়া ইছমাঈল ডিলারের জামে মসজিদ, ভুরভুরিয়া চকের বাড়ি জামে মসজিদ, ভুরভুরিয়া মঙ্গল মেম্বার বাড়ী জামে মসজিদ, ভুরভুরিয়া পূর্বপাড়া চেরাগ আলী জামে মসজিদ, গঙ্গানগর উত্তর পাড়া জামে মসজিদ, গঙ্গানগর দক্ষিণ পাড়া জামে মসজিদ, ঝুনারচর পশ্চিম পাড়া নতুন জামে মসজিদ, ঝুনারচর পশ্চিম পাড়া জামে মসজিদ, ঝুনারচর পূর্বপাড়া জামে মসজিদ, ঝুনারচর মধ্য পাড়া মুন্সী বাড়ি জামে মসজিদ, ঝুনারচর দক্ষিণ পাড়া জামে মসজিদ, খাককান্দা মুন্সীবাড়ি জামে মসজিদ, খাককান্দা মধ্যপাড়া জামে মসজিদ, খাককান্দা পূর্বপাড়া জামে মসজিদ, পাঠামারা পশ্চিম পাড়া জামে মসজিদ, পাঠামারা ঈদগাহ জামে মসজিদ, পাঠামারা পূর্বপাড়া জামে মসজিদ, উজানচর খাঁ বাড়ি জামে মসজিদ, উজানচর মধ্যপাড়া জামে মসজিদ, উজানচর মুন্সীবাড়ি জামে মসজিদ, উজানচর বাজার জামে মসজিদ, নতুন হাটি জামে মসজিদ, সরিষারচর জামে মসজিদ, সেকেরকান্দি ঈদগাহ মসজিদ, সেকেরকান্দি দক্ষিণপাড়া জামে মসজিদ, সেকেরকান্দি মোল্লা বাড়ি জামে মসজিদ, সেকেরকান্দি মধ্যপাড়া জামে মসজিদ, সেকেরকান্দি পূর্বপাড়া জামে মসজিদ, বুধাইরকান্দি উত্তর পাড়া চাঁন মিয়া জামে মসজিদ, বুধাইরকান্দি উত্তরপাড়া জামে মসজিদ, বুধাইরকান্দি মোল্লাবাড়ি জামে মসজিদ, বুধাইরকান্দি বাহরান সরকার বাড়ি জামে মসজিদ, বুধাইরকান্দি ছোট চকের হাটি জামে মসজিদ, বুধাইরকান্দি ঈমানউদ্দিন জামে মসজিদ, বুধাইরকান্দি বড় চকের হাটি জামে মসজিদ, বুধাইরকান্দি বড় চকের জউর বাড়ি জামে মসজিদ, বুধাইরকান্দি রহমানিয়া মাদ্রাসা মসজিদ, বুধাইরকান্দি প্রাথমিক স্কুল জামে মসজিদ, বুধাইরকান্দি মহিলা মাদ্রাসা জামে মসজিদ, বুধাইরকান্দি মাস্টার বাড়ি জামে মসজিদ, বুধাইরকান্দি আযমতশা জামে মসজিদ, বুধাইরকান্দি খানকা মসজিদ, কৃষ্ণনগর উত্তরপাড়া জামে মসজিদ, কৃষ্ণনগর কাচারী মসজিদ, কৃষ্ণনগর পশ্চিমপাড়া জামে মসজিদ, কালিকাপুর মূল জামে মসজিদ, কালিকাপুর ফকির বাড়ি জামে মসজিদ, কালিকাপুর মীর বাড়ি জামে মসজিদ, কালিকাপুর বাইতুন নূর জামে মসজিদ, কালিকাপুর ছামির উদ্দিন বেপারী বাড়ি জামে মসজিদ, কালিকাপুর দক্ষিণপাড়া জামে মসজিদ, কালিকাপুর মোল্লাবাড়ি জামে মসজিদ, কালিকাপুর কবরস্থন জামে মসজিদ, রাধানগর ভুঁইয়াবাড়ি বাইতুল জামে মসজিদ, রাধানগর ওমর ইবনে সাত্তার জামে মসজিদ, রাধানগর বাইতুল কাসেম জামে মসজিদ, রাধানগর সরকার বাড়ি জামে মসজিদ, রাধানগর মসজিদে আরাকাহ জামে মসজিদ, রাধানগর মোল্লাবাড়ি জামে মসজিদ, রাধানগর মীরবাড়ি জামে মসজিদ, রাধানগর সরুদ্দীরবাড়ি জামে মসজিদ, রাধানগর কালাগাজী বাড়ি জামে মসজিদ, রাধানগর মদিনা জামে মসজিদ, রাধানগর ঈদগাহ পাড়া জামে মসজিদ, রাধানগর মধ্যপাড়া আহলে হাদিছ জামে মসজিদ, মধ্যনগর পশ্চিম পাড়া জামে মসজিদ, ডোমরাকান্দি পূর্ব পাড়া জামে মসজিদ, কাঞ্চনপুর মধ্যপাড়া জামে মসজিদ, ভেলানগর পূর্বপাড়া জামে মসজিদ, ভেলানগর দক্ষিণপাড়া জামে মসজিদ, শাহ রাহাত আলী জামে মসজিদ, ফতেপর মধ্যপাড়া জামে মসজিদ, পাড়াতলি কড়েরপাড় জামে মসজিদ, মধ্যনগর পশ্চিম পাড়া জামে মসজিদ, মধ্যনগর পূর্বপাড়া আমান জামে মসজিদ, মধ্যনগর পশ্চিম পাড়া জামে মসজিদ, ডোমরাকান্দি পর্ব পাড়া জামে মসজিদ, ডোমরাকান্দি পশ্চিমপাড়া জামে মসজিদ, ডোমরাকান্দি চৌধুরী বাড়ি জামে মসজিদ, ডোমরাকান্দি মধ্যপাড়া জামে মসজিদ, কাঞ্চনপুর পূর্বপাড়া জামে মসজিদ, কাঞ্চনপুর জামে মসজিদ, কাঞ্চনপুর মধ্যপাড়া জামে মসজিদ, কাঞ্চনপুর নুরু পন্ডিত জামে মসজিদ, কাঞ্চনপুর দক্ষিণ পশ্চিম পাড়া নুর জামে মসজিদ, কাঞ্চনপুর মধ্যপাড়া অহেদ আলী জামে মসজিদ, ভেলানগর নিয়ামতল্লা জামে মসজিদ, ভেলানগর লন্ডন পাড়া রাইছা জামে মসজিদ, ভেলানগর পশ্চিম পাড়া জামে মসজিদ, ভেলানগর পূর্ব পাড়া জামে মসজিদ, ভেলানগর উত্তরপাড়া জামে মসজিদ, শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয় জামে মসজিদ, শাহ রাহাত আলী মাজার জামে মসজিদ, ছয়ফুল্লাকান্দি বাদ্য পাড়া জামে মসজিদ, ছয়ফুল্লাকান্দি দক্ষিণ পাড়া জামে মসজিদ, ফতেপুর মধ্যপাড়া জামে মসজিদ, ফতেপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ, ফতেপুর উত্তর পাড়া জামে মসজিদ, শরীফপুর বড়বাড়ি জামে মসজিদ, শরীফপুর উত্তরপাড়া জামে মসজিদ, শরীফপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ, দরি ভেলানগর উত্তর পাড়া জামে মসজিদ, দরি ভেলানগর পূর্ব পাড়া জামে মসজিদ, দরি ভেলানগর পূর্ব পাড়া জামে মসজিদ, পাড়াতলি চৌধুরী বাড়ি জামে মসজিদ, পাড়াতলি জামে মসজিদ, পাড়াতলি উত্তর পাড়া জামে মসজিদ, পাড়াতলি মুন্সী বাড়ি জামে মসজিদ, পাড়াতলি পূর্ব পাড়া জামে মসজিদ, পাড়াতলি নতুন পাড়া জামে মসজিদ, পাড়াতলি চকপাড়া জামে মসজিদ, পাড়াতলি দক্ষিণ পশ্চিম পাড়া জামে মসজিদ, পাড়াতলি পূর্বপাড়া জামে মসজিদ, পাড়াতলি করের পার জামে মসজিদ, মাছিম নগর জামে মসজিদ, মাছিম নগর রহিম চিশতি জামে মসজিদ সহ উপজেলার সবগুলো মসজিদের উন্নয়ন করতে চাই।


বাঞ্ছারামপুর বার্তা: বাঞ্ছারামপুরের ঈদগাহের উন্নয়নে আপনার কি ভূমিকা থাকবে?
ফজলুল করিম: মসজিদের পাশাপাশি উপজেলার ঈদগাহের উন্নয়নেও অনবদ্য ভূমিকা পালন করতে চাই। উপজেলার আকানগর দক্ষিণপাড়া ঈদগাহ, বিষ্ণুরামপুর ঈদগাহ, তেজখালী মধ্যপাড়া ঈদগাহ, হাসন্ননগর ঈদগাহ, পাহাড়িয়াকান্দি ঈদগাহ, কলাকান্দি ঈদগাহ, জয়কালীপরু ঈদগাহ, কদমতলী উত্তরপাড়া ঈদগাহ, দরিয়াদৌলত খন্দকার পাড়া ঈদগাহ, দরিয়াদৌলত উত্তরপাড়া ঈদগাহ, দরিয়াদৌলত কান্দাপাড়া ঈদগাহ, দুলারামপুর ঈদগাহ, সোনারামপুর বাজার ঈদগাহ, সোনারামপুর দক্ষিণপাড়া ঈদগাহ, কানাইনগর ঈদগাহ, শান্তিপুর ঈদগাহ, ইছাপুর ঈদগাহ, দরিকান্দি মৌলভী বাড়ী ঈদগাহ, ইমামনগর ঈদগাহ, গকুলনগর ঈদগাহ, পাড়াতলী ঈদগাহ, ভেলানগর দক্ষিণপাড়া ঈদগাহ, ভেলানগর উত্তর পাড়া ঈদগাহ, ডোমরাকান্দি ঈদগাহ, মধ্যনগর ঈদগাহ, দড়ি ভেলানগর পূর্বপাড়া ঈদগাহ, দড়ি ভেলানগর পশ্চিম পাড়া ঈদগাহ, বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহ, দশদোনা দক্ষিণপাড়া ঈদগাহ, দশদোনা উত্তর পাড়া ঈদগাহ, জগন্নাথপুর ঈদগাহ, দূর্গারামপুর ভিটি ঝগড়ারচর ঈদগাহ, খোশকান্দি ভবনাথপুর ঈদগাহ, নগরীরচর ঈদগাহ, কানাইনগর ঈদগাহ, আইয়ুবপুর মধ্যপাড়া ঈদগাহ, আইয়ুবপুর পূর্বপাড়া ঈদগাহ, বাঁশগাড়ী ঈদগাহ, খাসনগর ঈদগাহ, ছয়ানী ঈদগাহ, কড়িকান্দি ঈদগাহ, ফরদাবাদ রবিউল্লা বাজার ঈদগাহ, ফরদাবাদ উত্তর শান্তিরবাজার ঈদগাহ, ফরদাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ, পূর্বহাটী ঈদগাহ, নিজকান্দি ঈদগাহ, চরলহনীয়া ঈদগাহ, গাওরাটুলী ঈদগাহ, কলাকান্দি ঈদগাহ, রূপসদী মধ্যপাড়া ঈদগাহ, রূপসদী উত্তরপাড়া ঈদগাহ, রূপসদী দক্ষিণপাড়া, রূপসদী সরকার বাড়ি ঈদগাহ, হোগলাকান্দা ঈদগাহ, খাউরপুর ঈদগাহ, ছলিমাবাদ উত্তরপাড়া ঈদগাহ, ছলিমাবাদ দক্ষিণপাড়া ঈদগাহ, সাতবিলা ঈদগাহ, কমলপুর ঈদগাহ, হোসেনপর উত্তরপাড়া ঈদগাহ, হোসেনপুর মধ্যপাড়া ঈদগাহ, মীরপুর দক্ষিণপাড়া ঈদগাহ, মীরপুর উত্তরপাড়া ঈদগাহ, আশ্রাফবাদ মধ্যপাড়া ঈদগাহ, আশ্রাফবাদ দক্ষিণপাড়া ঈদগাহ, হায়দরনগর উত্তর পাড়া ঈদগাহ, তাতুয়াকান্দি ঈদগাহ, ভুরভুরিয়া পূর্বপাড়া ঈদগাহ, ভুরভুরিয়া পশ্চিমপাড়া ঈদগাহ, খাককান্দা পূর্বপাড়া ঈদগাহ, খাককান্দা পশ্চিমপাড়া ঈদগাহ, পাঠামারা ঈদগাহ, উজানচর খাঁ বাড়ি ঈদগাহ, কৃষ্ণনগর ঈদগাহ, সেকেরকান্দি পশ্চিমপাড়া ঈদগাহ, বুধাইরকান্দি উত্তরপাড়া ঈদগাহ, বুধাইরকান্দি দক্ষিণপাড়া ঈদগাহ, রাধানগর কান্দাপাড়া ঈদগাহ, কালিকাপুর ঈদগাহ, বাহেরচর উত্তরপাড়া ঈদগাহ, বাহেরচর দক্ষিণপাড়া ঈদগাহ, বাহেরচর পশ্চিম পাড়া ঈদগাহ, মায়ারামপুর ঈদগাহ, উলুকান্দি ঈদগাহ, মানিকপুর ঈদগাহ, কল্যাণপুর ঈদগাহ, কড়ইকান্দি ঈদগাহের উন্নয়ন করতে বদ্ধপরিকর।


বাঞ্ছারামপুর বার্তা: উপজেলার কবরস্থানগুলোর উন্নয়নে আপনি কি করবেন?
ফজলুল করিম: বাঞ্ছারামপুরের সবগুলো কবরস্থানের উন্নয়নে কাজ করবো। উপজেলার তেজখালী ইউনিয়নের আকানগর পূর্ব কবরস্থান, আকানগর পশ্চিম কবরস্থান, বিষ্ণুরামপুর কবরস্থান, তেজখালী কবরস্থান, হাসন্নগর কবরস্থান, পাহাড়িয়াকান্দি কবরস্থান, পাহাড়িয়াকান্দি উত্তর কবরস্থান, কলাকান্দি উত্তর কবরস্থান, উলুকান্দি উত্তর কবরস্থান, মুন্সিনগর কবরস্থান, জয়কালীপুর উত্তর কবরস্থান, জয়কালিপুর মধ্যপাড়া কবরস্থান, জয়কালিপুর দক্ষিণপাড়া কবরস্থান, মরিচাকান্দি কবরস্থান, বাখরনগর কবরস্থান, কদমতলী কবরস্থান, আছাদনগর জাংগালিয়া কবরস্থান, আছাদনগর দক্ষিণপাড়া কবরস্থান, দরিয়াদৌলত উত্তর কবরস্থান, দরিয়াদৌলত দক্ষিণ কবরস্থান, কলাইনগর পূর্ব কবরস্থান, কালাইনগর পূর্ব দক্ষিণ কবরস্থান, কালাইনগর পশ্চিম কবরস্থান, কলাইনগর পশ্চিম উত্তর কবরস্থান, চরমরিচাকান্দি কবরস্থান, দুলারামপুর কবরস্থান, চরশিবপুর কবরস্থান, দক্ষিণ সোনারামপুর কবরস্থান, সোনারামপুর কবরস্থান, হাটখোলা কবরস্থান, দরিকান্দি মাইতপুর কবরস্থান, গকুলনগর কবরস্থান, খাল্লা কবরস্থান, বাহাদুরপুর কবরস্থান, কাঞ্চনপুর উত্তরপাড়া কবরস্থান, কাঞ্চনপুর মধ্য কবরস্থান, কাঞ্চনপুর দক্ষিণ কবরস্থান, মাছিমনগর কবরস্থান, ভেলানগর উত্তর কবরস্থান, ভেলানগর দক্ষিণ কবরস্থান, মধ্যনগর কবরস্থান, ডোমরাকান্দি কবরস্থান, দড়ি ভেলানগর কবরস্থান, ফতেপুর কবরস্থান, শরীফপুর কবরস্থান, ছয়ফুল্লাকান্দি কবরস্থান, পাড়াতলি পশ্চিম কবরস্থান, পাড়াতলী উত্তর কবরস্থান, বাঞ্ছারামপুর পূর্ব কবরস্থান, দড়ি বাঞ্ছারামপুর কবরস্থান, দশদোনা পূর্ব কবরস্থান, দশদোনা উত্তর কবরস্থান, ভিটি ঝগড়ারচর কবরস্থান, খোসকান্দি ভবনাথপুর কবরস্থান, পদ্মপুর কবরস্থান, বাঁশগাড়ি কবরস্থান, কাগমারী কবররস্থান, আইয়ুবপুর পূর্ব কবরস্থান, আইয়ুবপুর পশ্চিম কবরস্থান, চরছয়ানী ইসলামপুর কবরস্থান, কানাইনগর কবরস্থান, নগরীরচর কবরস্থান, খাসনগর কবরস্থান, কড়িকান্দি কবরস্থান, ফরদাবাদ সরকার বাড়ী উত্তর কবরস্থান, ফরদাবাদ উত্তরপাড়া কবরস্থান, ফরদাবাদ মধ্যপাড়া মুন্সিবাড়ী কবরস্থান, ফরদাবাদ সিকদার বাড়ি কবরস্থান, ফরদাবাদ দক্ষিণ পাড়া কবরস্থান, ফরদাবাদ বাজার সংলগ্ন কবরস্থান, গাওরাটুলী কবরস্থান, তিলককান্দি কবরস্থান, পূর্বহাটি কবরস্থান, নিজকান্দি কবরস্থান, চরলহনীয়া কবরস্থান, রূপসদী দক্ষিণ বড় কবরস্থান, রূপসদী মধ্য কবরস্থান, হোগলাকান্দি কবরস্থান, মীরপুর কবরস্থান, আশ্রাফবাদ কবরস্থান, সাহেবনগর ছলিমাবাদ কবরস্থান, সাতবিলা কবরস্থান, কমলপুর কবরস্থান, পাইকারচর কবরস্থান, তাতুয়াকান্দি কবরস্থান, হায়দরনগর কবরস্থান, খাককান্দা কবরস্থান, পাঠামারা কবরস্থান, গংঙ্গানগর কবরস্থান, ভুরভুরিয়া পশ্চিম কবরস্থান, ভুরভুরিয়া পূর্ব কবরস্থান, কালিকাপুর কবরস্থান কবরস্থান, রাধানগর কবরস্থান, বুধাইরকান্দি কবরস্থান, কৃষ্ণনগর কবরস্থান, সেখেরকান্দি কবরস্থান, সরিষারচর কবরস্থান, বাহেরচর উত্তরপাড়া কবরস্থান, বাহেরচর দক্ষিণপাড়া কবরস্থান, বাহেরচর ছাড়াহাটি কবরস্থান, মায়ারামপুর কবরস্থান, মানিকপুর কবরস্থান, উলুকান্দি কবরস্থান, কল্যাণপুর কবরস্থানের ব্যাপক উন্নয়ন করবো। 


বাঞ্ছারামপুর বার্তা: বাঞ্ছারামপুরের এতিমখানার উন্নয়নে কি কি করতে চান?
ফজলুল করিম: এতিমদের উন্নয়নে ও ভাগ্যের পরিবর্তনে আমি কাজ করতে চাই। আর সেই কারণেই বাঞ্ছারামপুর উম্মে কুলছুম দারুস সালাম এতিমখানা, রূপসদী দারুল উলুম এতিমখানা, ডোমরাকান্দি সুফিয়া দাইমিয়া মুসলিম এতিমখানা, বিষ্ণুরামপুর শাহ খবিরিয়া এতিমখানা, চরলহনীয়া জামেয়া ইসলামীয়া এতিমখানা, দরিয়াদৌলত উত্তর পাড়া এতিমখানা, বাহেরচর দারুল উলুম এতিমখানা, দড়ি ভেলানগর ছৈয়দাবাদ তৈয়্যেবিয়া এতিমখানার প্রতি আমার আলাদা দৃষ্টি রয়েছে। তবে উপজেলার বেসরকারী এতিমখানা বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামীয়া আলিম মাদ্রাসা এতিমখানা, জগন্নাথপুর দারুস সালাম এতিমখানা, তেজখালী কাজী এম.এ মালেক দাখিল মাদ্রাসা ও এতিমখানা, খাল্লা আল আমিন এতিমখানা ও দারুল সুন্নাহ ইমাম মেহেদি (আ.) দাখিল মাদ্রাসা, রূপসদী দারুল উলুম এতিমখানা ও খোদাই বাড়ি আলিম মাদ্রাসা, ফরদাবাদ আকবর আল উলুম আলিম মাদ্রাসা, শাহ রাহাত আলী দাখিল মাদ্রাসা ও এতিমখানা, কালিকাপুর রাধানগর রহমানিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানা, ডোমরাকান্দি সুফিয়া দাইমিয়া এতিমখানা, বিষ্ণুরামপুর শাহ হারিবিয়া মাদ্রাসা ও এতিমখানা, দড়ি ভেলানগর তৈয়রীয়া ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানা, চরলহনীয়া জামেয়া ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানা, বাহেরচর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, দুর্গারামপুর ইসলামীয়া দোলোয়ার আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ভিটি ঝগড়াচর কাদেরিয়া তাহেরিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বাঞ্ছারামপুর সদর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, দশদোনা দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, চরশিবপুর কেফায়াতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, সোনারামপুর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, তাতুয়াকান্দি দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, বাঞ্ছারামপুর সদর মহিলা মাদ্রাসা ও এতিমখানা, দরিয়াদৌলত দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, কদমতলী এবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানা, মরিচাকান্দি রহিমাবাদ দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বাখরনগর ইসলামীয়া এমদাদিয়া মাদ্রাসা ও এতিমখানা, মধ্যনগর মধ্যপাড়া বায়তুল আমান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মধ্যনগর পূর্বপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ছয়ফুল্লাকান্দি মাদ্রাসা ও এতিমখানা, পাড়াতলী মুন্সীবাড়ি মাদ্রাসা ও এতিমখানা, মানিকপুর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, রাধানগর মোহাম্মদীয়া মাদ্রাসা ও এতিমখানা, বুধাইকান্দি দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, পূর্বহাটি ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানা, রূপসদী দারুল উলুম ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, দরিকান্দি গোলাম আকবর দাখিল মাদ্রাসা ও এতিমখানা, আশ্রাফবাদ ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মিরপুর মাদ্রাসা ও এতিমখানা, দরি ভেলানগর ছৈয়দিয়া ছিদ্দিকীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, আইয়বপুর উসমান ইবনে আফফা (রা:) মাদ্রাসা ও এতিমখানা, কল্যাণপুর হাজী আ: হালিম আর্দশ দাখিল মাদ্রাসা ও এতিমখানা, পূর্বহাটি সিরাজুল উলুম ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানা, ফরদাবাদ কলেজপাড়া মাদ্রাসা ও এতিমখানা, ফরদাবাদ বাজার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, পূর্বহাটি ফাতেমাতুজ জোহরা মাদ্রাসা ও এতিমখানা, কালিকাপুর ইসরাতুল কোরআন মহিলা মাদ্রাসা ও এতিমখানা, কালিকাপুর কবরস্থান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, কালিকাপুর মান্নানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, রাধানগর ফাতেমাতুজ জোহরা মাদ্রাসা ও এতিমখানা, ছয়ানী দারুল উলুম ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বাঁশগাড়ী জামেয়া ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, কানাইনগর দারুল উলুম রশিদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ভুরভুরিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, দরিয়াদৌলত উত্তর পাড়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, ভুরভুরিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানা, ফরদাবাদ ফাতেমাতুজ জোহরা মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে যা যা করণীয় আমি তাই করবো। 
বাঞ্ছারামপুর বার্তা: বাঞ্ছারামপুরের মাজারগুলোর রক্ষণাবেক্ষণ জরুরি হয়ে পড়েছে। 
ফজলুল করিম: হ্যাঁ। বাঞ্ছারামপর হল অলি আউলিয়ার পূণ্যভূমি। এখানে অনেক অলি আউলিয়ার জন্ম হয়েছে। উপজেলার আকানগর হোসেন শাহ মাজার, বিষ্ণুরামপুর কুটু মিয়া শাহ মাজার, বিষ্ণুরামপুর সুদন শাহ মাজার, হাসন্নগর সওদাগর শাহ মাজার, বাখরনগর শাড়ি পাগল শাহ্ মাজার, কদমতলী কান্দু শাহ মাজার, চরশিবপর চান্দু মোল্লার মাজার, চরশিবপুর সুরুজ শাহ মাজার, চরশিবপুর সাদত শাহ মাজার, চরশিবপুর নুরা ফকিরের মাজার, চরশিবপুর জলু ফকিরের মাজার, চরশিবপুর হক শাহ মাজার, নোয়াব আলী শাহ মাজার, মোমিন শাহ মাজার, চাঁন মিয়া শাহ মাজার, অহিদ শাহ মাজার, শাহ্ রাহাত আলীর মাজার, রহিম চিশতীর মাজার, কাঞ্চনপুর অহেদ আলী চিশতীর মাজার, মধ্যনগর আম্বরআলী শাহ মাজার, দড়ি বাঞ্ছারামপুর আব্দুল্লাহ শাহ মাজার, দুর্গারামপুর আফতাব শাহ মাজার, ভিটি ঝগড়ারচর মতি ডাক্তারের মাজার, ফরদাবাদ কারামত চিশতীর মাজার, ফরদাবাদ রুক মৌলভীর মাজার, বাক্কী শাহ মাজার, হোগলাকান্দি বোবা শাহ মাজার, হোগলাকান্দি জামান শাহ মাজার, রূপসদী মৌলভী লাল মিয়া শাহ মাজার, রূপসদী বদল শাহ মাজার, রূপসদী ছয়ফুল্লাকান্দি মাজার, রূপসদী মিন্নত আলীর মাজার, রূপসদী সুলতান শাহ মাজার, ঝুনারচর যোরালি শাহ মাজার, ছলিমাবাদ মোহন ফকিরের মাজার, ছলিমাবাদ হেল পাগলের মাজার, ছলিমাবাদ বল্লামার মাজার, ছলিমাবাদ ছাদত ফকির মাজার, ছলিমাবাদ ফজল ফকিরের মাজার, সাহেবনগর ফাল শাহ মাজার, সাহেবনগর ইয়ানুছ ফকিরের মাজার, মীরপুর রাম সুন্দরের মাজার, বুধাইরকান্দি শাফত আলীর মাজার, বুধাইরকান্দি আজমত আলী শাহ ও শাহসাবের মাজার, কৃষ্ণনগর পীর কাজল শাহ্ ফকিরের মাজার, কৃষ্ণনগর কাছমআলী ও বক্তাশাহ মাজার, উজানচর সুন্দর আলী শাহ মাজার, উজানচর ডক্টর নোয়াব আলী শাহ মাজার, উজানচর ইব্রাহিম খাঁর মাজার, বাহেরচর হাফিজ সাহেবের মাজার, বাহেরচর খুর্শিদ মৌলভীর মাজার, বাহেরচর আবুল হোসেন মাস্টারের মাজার, উলুকান্দি মুর্শিদের মাজার, কল্যাণপুর নোয়াব আলী শাহ মাজারের উন্নয়নে কাজ করবো। 
বাঞ্ছারামপুর বার্তা: উপজেলার হাটাবাজরগুলো সম্পর্কে কিছু বলুন। 
ফজলুল করিম: বাঞ্ছারামপুর উপজেলার হাটবাজারগুলোর উন্নয়ন অতি জরুরি হয়ে পড়েছে। বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ বাজার, দরিকান্দি ভোরের বাজার, জীবনগঞ্জ বাজার, গকুল নগর আনন্দ বাজার, খাল্লা তিতাস বাজার, ফরদাবাদ রবির বাজার, পাহাড়িয়াকান্দি নতুন বাজার, পাহাড়িয়াকান্দি পুরাতন বাজার, জয়কালীপুর বটতলা বাজার, ধারিয়ারচর বাজার, প্রতাপগঞ্জ বাজার, দরিয়াদৌলত বাজার, মরিচাকান্দি বাজার, আছাদনগর বাজার, রূপসদী উত্তর বাজার, রূপসদী দক্ষিণ বাজার, বিষ্ণুরামপুর বাজার, উজানচর বাজারের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ করতে হবে।
বাঞ্ছারামপুর বার্তা: আমাদের সময় দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
ফজলুল করিম: বাঞ্ছারামপুর বার্তা পত্রিকার প্রতিও আমার ভালবাসা রইল। এই পত্রিকার মাধ্যমে আমি আবারও বাঞ্ছারামপুরবাসীর কাছে দোয়া চাই। জনগণের ভোটে আমি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হতে পারলে ইনশাল্লাহ বাঞ্ছারামপুর উপজেলাকে উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে নিয়ে যাবো। 

Side banner