কুমিল্লার হোমনায় নবাগত থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া যোগদান করেছেন। রবিবার রাতে তিনি হোমনা থানায় যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
তিনি সর্ব প্রথম পুলিশ উপ-পরিদর্শক হিসেবে ২০০৭ সালে যোগদান করে বিচক্ষণতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক এবং চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা।
আপনার মতামত লিখুন : :