ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪টি গাঁজা গাছ উদ্ধার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. ইয়াছিনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার থানার অদূরে কাটাখালী নির্মাণাধীন বেসরকারি আইকন হাসপাতালের পেছনে অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে এই এলাকায় অভিযান চালানো হলে পরিত্যক্ত জায়গায় রোপণ করা অবস্থায় থাকা ছোট-বড় মোট ১৪টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আইকন হাসপাতালের পেছনের নির্জন এলাকায় গাছগুলো বেড়ে উঠছিল। গাছগুলো কারা রোপণ করেছে, তা জানা যায়নি।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. ইয়াছিন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার গাছগুলো জব্দ করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই অভিযান নিয়মিত চলবে বলেও তিনি জানান।
আপনার মতামত লিখুন : :